আন্তর্জাতিক
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
স্পোকেন ফায়ার বিভাগের প্রধান টম উইলিয়ামস ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তিনটি পৃথক স্থানে ছড়িয়ে পড়া আগুন বর্তমানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া এলাকাগুলোর জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
ফেডারেল ইনসিডেন্ট ম্যানেজমেন্ট টিমের তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত দাবানলে প্রায় ৫ হাজার ৩৯০ একর (প্রায় ২ হাজার ১৮০ হেক্টর) এলাকা পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখনো কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
স্পোকেনের মেয়র লিসা ব্রাউন একে অঞ্চলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে উল্লেখ করেছেন।
দাবানলের প্রভাবে রোববার বিকেল পর্যন্ত প্রায় ১০ হাজার বিদ্যুৎ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলেন বলে জানিয়েছেন বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাভিস্তা ইউটিলিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা হিদার রোজেনট্রাডার।
ওয়াশিংটন অঙ্গরাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে পুরো রাজ্যজুড়ে আড়াই লাখ একরেরও বেশি (প্রায় ১ লাখ ১ হাজার ১৭১ হেক্টর) এলাকা দাবানলে আক্রান্ত।
পরিস্থিতি মোকাবিলায় গভর্নর বব ফার্গুসন জরুরি অবস্থা ঘোষণা করেছেন। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা)-এর সহায়তা চেয়েছেন।
সম্পর্কিত
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।
ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের
‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি অপরাধপ্রবণ শহর ঢাকা: নাম্বেওর সূচক
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে অপরাধপ্রবণ শহর হিসেবে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একই সঙ্গে নিরাপত্তা সূচকেও অঞ্চলের বড় শহরগুলোর তুলনায় সবচেয়ে পিছিয়ে রয়েছে রাজধানী। বৈশ্বিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম নাম্বেও প্রকাশিত ২০২৬ সালের অপরাধ ও নিরাপত্তা সূচকে এ তথ্য উঠে এসেছে।





