নেত্রকোনা

(০৮ এপ্রিল ২০২৬, বুধবার)

নেত্রকোনায় তিন বছরের শিশুর গলাকাটা লাশ উদ্ধার, প্রতিবেশীর ঘর থেকে মিলল মরদেহ

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় তিন বছর বয়সী এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (বিকেল আড়াইটার দিকে) উপজেলার বরান্তর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু অংকিত বর্মন (৩) একই গ্রামের সাগর বর্মনের ছেলে।

গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যা

নেত্রকোনার মদন উপজেলায় ধানখেতে গরু প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে বাচ্চু তালুকদার (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার নায়েকপুর হাওর এলাকায় এ ঘটনা ঘটে।

নেত্রকোনায় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ভিত্তিহীন

একটি জাতীয় দৈনিকসহ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গা দখলের অভিযোগ সংক্রান্ত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার প্রতিষ্ঠাকালীন বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং হিরণপুর উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কিউ. জেড. এম. রুহুল কুদ্দুস নওয়াব মাস্টার।

পূর্বধলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পুষ্পস্তবক অর্পণ

নেত্রকোনার পূর্বধলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অংশগ্রহণের পাশাপাশি নজর কেড়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন।

নেত্রকোনায় সাফজয়ী সেঁজুতির সংবর্ধনা, অ্যাথলেটিকস প্রশিক্ষণের সমাপনী

থাইল্যান্ডে অনুষ্ঠিত সাফ নারী ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের সদস্য ও গোলরক্ষক সেঁজুতি ইসলাম স্মৃতিকে সংবর্ধনা দিয়েছে নেত্রকোনা জেলা প্রশাসন। একই অনুষ্ঠানে মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণে অংশ নেওয়া অনূর্ধ্ব-১৪ বয়সী ৩৫ জন নবীন অ্যাথলিটের মাঝে সনদ ও সম্মাননাপত্র বিতরণ করা হয়।

নেত্রকোনার পাঁচ আসনের চারটিতে বিএনপি, একটিতে জামায়াতের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপি এবং একটি আসনে জামায়াতে ইসলামী বিজয়ী হয়েছে। জেলার ৬৭৬টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৫ লাখ ৯৯ হাজার ৭৬৬ এবং

নেত্রকোনায় চায়ের আড্ডায় তরুণদের ভাবনায় আগামীর বাংলাদেশ

তরুণ সমাজের ভাবনা, প্রত্যাশা ও মতামত জানার লক্ষ্যে নেত্রকোনায় ‘চায়ের আড্ডায় তরুণদের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক একটি মতবিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) জেলা শহরের প্রেসক্লাব সংলগ্ন বকুলতলা মাঠে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি ও