সারাদেশ


নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৮ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার

নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়া ও মদন উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কেন্দুয়া উপজেলার শামসুল হুদা (৫৫) ও আশরাফুল ইসলাম (২৫) এবং মদন উপজেলার রাজিব মিয়া (২৪)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে শামসুল হুদা বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে মাছ ধরতে গ্রামের মোড়াইল বিলে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

একই সময়ে উপজেলার ডাউকি গ্রামের বেদেনা আক্তারের ছেলে আশরাফুল ইসলাম সান্দিকোনা গ্রামের খালপাড় এলাকায় অবস্থানকালে বজ্রপাতে নিহত হন।

 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

অন্যদিকে, মদন উপজেলার জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে এবং ইটভাটার শ্রমিক রাজিব মিয়া বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে বাড়ির সামনে বৃষ্টির মধ্যে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম জানান, বজ্রপাতে রাজিব মিয়ার মৃত্যু হয়েছে। ঘটনাটি জানার পর পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

 

জেলায় একদিনে পৃথক তিনটি বজ্রপাতের ঘটনায় তিনজনের প্রাণহানিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সম্পর্কিত

বজ্রপাতনেত্রকোনা

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

নেত্রকোনায় বাড়িতে অভিযান, ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার; বাবা-মেয়ে আটক

নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা-মেয়েকে আটক করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ

প্রেমের দ্বন্দ্বে কিশোরী তানজিলাকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যেই ঘাতক গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে কিশোরী মোসা. তানজিলা (১৭) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, প্রেমের সম্পর্কের বিরোধের জেরে তানজিলাকে হত্যা করা হয়। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী ও ঘাতক মো. রানা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে এক বিধবাকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মক্তবে এ ঘটনা ঘটে।