খেলাধুলা


বিশ্বকাপ শেষে এমএলএসে ফিরলেন মেস


ডেস্ক রিপোর্টার

জান্নাতুল ফেরদৌসী

প্রকাশিত:০২ আগস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন, রবিবার

আপডেট:০২ আগস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন, রবিবার

বিশ্বকাপ শেষে এমএলএসে ফিরলেন মেস

২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার ১৩ দিন পর আবারও মাঠে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। বিশ্বকাপের ব্যস্ততা ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে মেসির প্রত্যাবর্তন ঘিরে ছিল ভক্তদের ব্যাপক উচ্ছ্বাস।

 

মেসির ফেরাকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে নিজেদের মাঠ ‘নু স্টেডিয়ামে’ অভিনব উদ্যোগ নেয় ইন্টার মায়ামি। স্টেডিয়ামের প্রবেশপথে ‘মেসির প্রতি একটি বার্তা’ শিরোনামে একটি ওপেন মাইক রাখা হয়, যেখানে সমর্থকেরা মাঠে প্রবেশের আগে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

 

মেজর লিগ সকার (এমএলএস) সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওর ক্যাপশনে বলা হয়, রেকর্ড গড়া বিশ্বকাপ শেষ করে ‘এল পুলগা’ আবারও এমএলএসের মাঠে ফিরছেন এবং তাকে বরণ করে নিতে প্রস্তুত ইন্টার মায়ামির সমর্থকেরা।

 

ঘরের মাঠে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচে শুরুতে একাদশে ছিলেন না মেসি। ম্যাচের ৫৩তম মিনিটে ড্যানিয়েল পিন্টারের পরিবর্তে মাঠে নামেন তিনি। প্রায় ৩৮ মিনিট খেললেও গোল বা অ্যাসিস্টের দেখা পাননি। এ সময়ে তিনি চারটি শট নিলেও কোনোটিই জালে জড়াতে পারেননি।

 

যদিও ব্যক্তিগতভাবে স্কোরশিটে নাম তুলতে পারেননি, তবে মাঠে নামার মুহূর্তেই গ্যালারিজুড়ে দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে স্বাগত জানান ইন্টার মায়ামির সমর্থকেরা। শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

 

এদিকে মেসির ফেরার পর ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ নিয়েও সমর্থকদের আগ্রহ তুঙ্গে। আগামী ৫ আগস্ট লিগস কাপে আতলেতিকো দে সান লুইসের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। সেই ম্যাচেই পূর্ণ সময়ের জন্য মেসিকে দেখা যেতে পারে বলে আশা করছেন ভক্তরা।




সম্পর্কিত

খেলাধুলা

জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল ভারত সফরে যাচ্ছেন। তার সঙ্গে থাকবেন বিসিবির গ্রাউন্ডস কমিটি ও হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম। সফরের মূল উদ্দেশ্য ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আধুনিক সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করা।

অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। ফলে জাতীয় দলের সঙ্গে মাঠে নামা হচ্ছে না তার। তবে অস্ট্রেলিয়া সফরে ঠিকই যাচ্ছেন এই গতিতারকা চিকিৎসার জন্য।

চরম আর্থিক সংকটে বিক্রির পথে রোনালদোর ক্লাব

সৌদি আরবের অন্যতম সফল ফুটবল ক্লাব আল নাসের ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে। প্রায় ৮০০ মিলিয়ন সৌদি রিয়াল (২০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি) ঋণের বোঝায় জর্জরিত ক্লাবটি এখন নতুন খেলোয়াড় দলে ভেড়াতেও হিমশিম খাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ক্লাবটির মালিকপক্ষ সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) কাছে ক্লাবের মালিকানার অংশ বিক্রির পরিকল্পনা করছে।

‘এটাই কি ছিল মেসির শেষ ম্যাচ?’ পারেদেসের এক মন্তব্যে তোলপাড় ফুটবল বিশ্ব

বিশ্বকাপ ফাইনালের বাঁশি বাজার পর কান্নাভেজা চোখে মাঠ ছাড়ছিলেন লিওনেল মেসি। সেই দৃশ্য এখনো ভুলতে পারেননি কোটি কোটি ফুটবলপ্রেমী। কিন্তু সেই কান্না কি শুধুই শিরোপা হারানোর ছিল, নাকি আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠ ছাড়ারও? এই প্রশ্নই আবারও সামনে এনে দিলেন মেসির দীর্ঘদিনের সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস।