ভারতের গ্রেটার নয়ডা ওয়েস্টে ই-রিকশায় থাকা এক নারীর কাছ থেকে আইফোন ১৮ প্রো ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই মোটরসাইকেল আরোহীর বিরুদ্ধে। সোমবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, ই-রিকশার ভাড়া অনলাইনে পরিশোধ করতে ফোন বের করেছিলেন ওই নারী। এ সময় হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে তার কাছে এসে প্রথমে ঠিকানা জানতে চান। পরে তারা জিজ্ঞেস করেন, ‘এটাই কি নতুন আইফোন?’

নারীটি ফোনটি নতুন আইফোন বলে জানালে তাদের একজন তার হাত থেকে ফোনটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়। ভুক্তভোগী ঘটনার মাত্র তিন দিন আগে আইফোন ১৮ প্রোটি কিনেছিলেন বলে জানা গেছে।

citytouch 728-X-90

ঘটনার পর পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ করা হয়। ভুক্তভোগীর স্বামী সাকেত গুপ্ত সকালে প্রধান সড়কগুলোতে পুলিশের উপস্থিতি সীমিত থাকার বিষয়ে উদ্বেগ জানান।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে অনলাইনে এফআইআর করা হয়েছে। বিসরখ থানার কর্মকর্তা রণজিৎ সিং বলেন, সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য-প্রমাণ পরীক্ষা করে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।