রাজধানী ঢাকায় অফিস খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান Meta Platforms—এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে বাংলাদেশের জাতিসংঘ স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শামা ওবায়েদ বলেন, মেটার সঙ্গে বৈঠকে ঢাকায় অফিস খোলার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং প্রতিষ্ঠানটি এতে আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনাকে সামনে রেখে ঢাকাকে কার্যক্রমের ফোকাল পয়েন্ট করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া বৈঠকে সাইবার সিকিউরিটি অ্যাক্ট (CSA) এবং বাংলাদেশের ই-কমার্স ও অনলাইন ব্যবসা সম্প্রসারণে মেটার সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

citytouch 728-X-90

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়। সরকারি কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীর সফরে মেটার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথাও ছিল।