চলন্ত অবস্থায় মেট্রো রেলের পেছনের একটি দরজা খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ জানান, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মেট্রো রেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যায়। নিরাপত্তার স্বার্থে সকাল ৭টা ৩৭ মিনিটে ট্রেন চলাচল স্থগিত করা হয়।

পরে মেট্রো রেলের যান্ত্রিক ত্রুটি মেরামত করা হলে সকাল ৮টা ৩ মিনিটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। এরপর সার্ভিস স্বাভাবিকভাবে চলতে থাকে।

citytouch 728-X-90