ফুটবল মাঠের বাইরে মানবিক উদ্যোগেও আলোচনায় লিওনেল মেসি। ক্যান্সারে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য বার্সেলোনায় নির্মিত বিশেষায়িত হাসপাতাল প্রকল্পে ২৬ লাখ ইউরো (প্রায় ৩৬ কোটি ৬৩ লাখ টাকা) অনুদান দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা।
স্পেনের বার্সেলোনায় নির্মিত Sant Joan de Déu Pediatric Cancer Center-এ শিশুদের ক্যান্সারের চিকিৎসার বিভিন্ন সেবা এক জায়গায় দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রটি বছরে প্রায় ৪০০ রোগীকে চিকিৎসা দিতে সক্ষম হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
২০১৮ সালে কেন্দ্রটির নির্মাণের জন্য প্রয়োজনীয় ৩ কোটি ইউরো তহবিল পূরণে মেসি ফাউন্ডেশন ও স্টাভরস নিয়ারকস ফাউন্ডেশন মিলে শেষ ২৬ লাখ ইউরোর ঘাটতি পূরণে সহায়তা করে। প্রকল্পটির শুরু থেকেই মেসি এতে যুক্ত ছিলেন।
বার্সেলোনার শিশু ক্যান্সার কেন্দ্রের এই প্রকল্পে মেসির সম্পৃক্ততার কথা ফুটবল ক্লাব বার্সেলোনার নথিতেও উল্লেখ রয়েছে।










