অক্টোবরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে দুই দিনের ছুটি। এর সঙ্গে মাত্র এক দিনের নৈমিত্তিক ছুটি (সিএল) নিতে পারলেই পাওয়া যাবে টানা পাঁচ দিনের ছুটির সুযোগ।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি।

citytouch 728-X-90

এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের নৈমিত্তিক ছুটি নিলে ছুটির সঙ্গে যুক্ত হবে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার।

অর্থাৎ ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে সরকারি চাকরিজীবীদের জন্য।