.jpg&w=3840&q=75)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপি এবং একটি আসনে জামায়াতে ইসলামী বিজয়ী হয়েছে। জেলার ৬৭৬টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৫ লাখ ৯৯ হাজার ৭৬৬ এবং ‘না’ ভোট পেয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৯০৩।
এ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৮ হাজার ৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের গোলাম রব্বানী রিকশা প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ৪৮৮ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির আনোয়ার হোসেন খান শান্ত ১ হাজার ২৩, কমিউনিস্ট পার্টির আলকাছ উদ্দিন মীর ৪ হাজার ৪২৯, ইসলামী আন্দোলনের আব্দুল মান্নান সোহাগ ২ হাজার ২২০ এবং জেএসডির বেলাল হোসেন ৩৩৫ ভোট পেয়েছেন।
বিএনপির অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৩৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জাতীয় নাগরিক পার্টির ফাহিম রহমান খান পাঠান পেয়েছেন ৬৭ হাজার ৩৬৭ ভোট। ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল কাইয়ূম পেয়েছেন ১৫ হাজার ২২০, জাতীয় পার্টির এবিএম রফিকুল হক তালুকদার রাজা ৪ হাজার ৮৪৫ এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের গাজী মুহাম্মদ আব্দুর রহিম রুহী পেয়েছেন ২ হাজার ২০ ভোট।
বিএনপির ড. রফিকুল ইসলাম হিলালী ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৪৬৯ ভোট পেয়ে জয়ী হন। স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল পেয়েছেন ৬৮ হাজার ৯৬১ ভোট। জামায়াতে ইসলামীর খায়রুল কবীর নিয়োগী পেয়েছেন ৪১ হাজার ৫৫৬ ভোট। অন্যান্য প্রার্থীদের ভোট তুলনামূলক কম।
বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ১ লাখ ৬০ হাজার ৮০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জামায়াতে ইসলামীর আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯ হাজার ৮৪০ ভোট। অন্যান্য প্রার্থীরা তুলনামূলক কম ভোট পেয়েছেন।
এ আসনে জামায়াতে ইসলামীর মাছুম মোস্তফা দাঁড়িপাল্লা প্রতীকে ৮২ হাজার ১৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির প্রার্থী আবু তাহের তালুকদার পেয়েছেন ৭৯ হাজার ৪১২ ভোট। ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৩৪১ ভোট।
নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।