নেত্রকোণা

(০৮ এপ্রিল ২০২৬, বুধবার)

নেত্রকোণার হাওড়ে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১০ জন

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গোড়াডোবা হাওড়ে বাঁধ কাটা নিয়ে দুই পক্ষের গ্রামবাসীর মধ্যে রোববার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

নেত্রকোণায় শিশু তুবা হত্যা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় ৯ বছর বয়সী শিশু তাহিয়া তানজিন তুবা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

নেত্রকোণায় হামের প্রকোপ বাড়ছে: এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ৬ শিশু

নেত্রকোণায় হামের সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত এক সপ্তাহে জেলা সদর হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ছয়জন শিশু ভর্তি হয়েছে। সোমবার (দুপুর পর্যন্ত) চারজন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নেত্রকোণার খালিয়াজুরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতে সুদিন সরকার (৪৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুরের দিকে উপজেলার চাকুয়া গ্রামের নলসিটি হাওরে এ ঘটনা ঘটে।

কোলে পুষ্টিহীন নবজাতক, নেত্রকোণায় ন্যায়বিচারের অপেক্ষায় ধর্ষিতা প্রতিবন্ধী কিশোরী: অভিযুক্ত পলাতক

কোলজুড়ে অপুষ্টিতে ভোগা এক নবজাতক, চোখে মুখে অনিশ্চয়তার ছাপ, আর হৃদয়ে ন্যায়বিচারের তীব্র আকাঙ্ক্ষা—এই নিয়ে দিন কাটছে নেত্রকোণার বারহাট্টা উপজেলার ১৪ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীর। ধর্ষণের শিকার হয়ে মা হওয়া এই কিশোরীর জীবন এখন চরম সংকটে, অথচ ঘটনার মাস পার হলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে মূল অভিযুক্ত।

নেত্রকোণায় একুশের প্রথম প্রহরে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে নেত্রকোণায়। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়, যার মধ্যে রয়েছে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও অন্যান্য আয়োজন।

নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ভূমি প্রতিমন্ত্রী

নেত্রকোণার কলমাকান্দায় শুক্রবার সকালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এমপি। উপজেলা পরিষদ চত্বর এলাকায় পরিবেশ উন্নয়নের অগ্রাধিকার ভিত্তিতে দেশজুড়ে গৃহীত এই কর্মসূচির অংশ হিসেবে তিনি বনজ ও ফলজ গাছের চারা রোপণ করেন।

নেত্রকোণায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭

নেত্রকোণা-৩ আসনের (কেন্দুয়া–আটপাড়া) কেন্দুয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।