বাংলাদেশ
নেত্রকোণায় হাওড়ে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ছবি: সংগৃহীত
নেত্রকোণার আটপাড়া উপজেলায় হাওড়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের সামনের মেষির হাওড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলতু মিয়া একই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে আলতু মিয়া হাওড়ে ঘাস কাটতে যান। কিছুক্ষণ পর হঠাৎ আকাশ অন্ধকার হয়ে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। সেখানে তার মৃত্যু নিশ্চিত হয়।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহানুর রহমান জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
জনপ্রিয়
বাংলাদেশ থেকে আরও পড়ুন
স্টেডফাস্ট কুরিয়ারে পাঠানো ১৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, আটক ২
রংপুরে বিশেষ অভিযানে একটি কুরিয়ার সার্ভিসে পাঠানো ১৬ হাজার পিস অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ওষুধ বিক্রয় প্রতিনিধিকে আটক করা হয়েছে। কুমিল্লা থেকে পাঠানো চালানটির মূল নেটওয়ার্ক শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

রাজধানীতে অনার স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য সঙ্গী। তবে সামান্য অসাবধানতা কিংবা প্রযুক্তিগত ত্রুটিতে এই প্রয়োজনীয় ডিভাইসই মুহূর্তে ভয়ংকর বিপদের কারণ হয়ে উঠতে পারে। গত দুই মাসে দেশের বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের অন্তত চারটি স্মার্টফোন বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে।

পেশাদারিত্ব ও কমপ্লায়েন্স সংকটে স্টেডফাস্ট কুরিয়ার
দেশের অন্যতম শীর্ষস্থানীয় লজিস্টিকস ও ই-কমার্স ডেলিভারি সেবাদাতা প্রতিষ্ঠান ‘স্টেডফাস্ট কুরিয়ার’-এর অভ্যন্তরীণ কমপ্লায়েন্স, করপোরেট অ্যাকাউন্টেবিলিটি এবং কাজের পরিবেশ নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। সম্প্রতি এক পিকআপ চালককে মারধরের অভিযোগে থানায় দায়ের করা এফআইআর বা পুলিশ কেসের বর্তমান অবস্থা, অভিযুক্তদের শাস্তির পরিধি এবং ভুক্তভোগীর ক্ষতিপূরণের বিষয়গুলো নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি লঙ্ঘন এবং অভ্যন্তরীণ শৃঙ্খলাজনিত সংকটের জেরে ই-কমার্স মার্চেন্টদের মধ্যেও কোম্পানিটির সাথে কাজ করা নিয়ে বড় ধরনের স্বস্তি ও আস্থার সংকট তৈরি হয়েছে।

জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।






