
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
এই সমঝোতার আওতায় ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে রূপায়ণ সিটি উত্তরা-এর সম্মানিত গ্রাহকদের কাছে প্রাসঙ্গিক তথ্য, গুরুত্বপূর্ণ আপডেট ও বিভিন্ন যোগাযোগ দ্রুত পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা আরও কার্যকর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষে উপস্থিত ছিলেন লার্জ কর্পোরেট ডাইরেক্টর রুবাইয়াত আলম তানজিন, বিজনেস সলিউশন ডাইরেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান এবং হেড অফ বিজনেস সলিউশন নাফিজ আহমেদ সায়ীদ। রূপায়ণ সিটি উত্তরা-এর পক্ষে উপস্থিত ছিলেন সিইও ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব (অবঃ) এবং হেড অব মার্কেটিং খোরশেদ আলম পলেন।
এ প্রসঙ্গে রূপায়ণ সিটি উত্তরা-এর সিইও ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব (অবঃ) বলেন, “বাংলাদেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি হিসেবে রূপায়ণ সিটি উত্তরা তার সম্মানিত বাসিন্দা ও গ্রাহকদের জন্য নিয়মিত নতুন সুবিধা ও সেবা সংযোজনের উদ্যোগ নিয়ে থাকে। বাংলালিংকের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে প্রযুক্তিনির্ভর যোগাযোগ ব্যবস্থার সাহায্যে গ্রাহকদের আরও সংযুক্ত, অবহিত ও সম্পৃক্ত রাখা সম্ভব হবে।”
তিনি বলেন, “এই অংশীদারিত্ব শুধু যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি আমাদের গ্রাহকদের জন্য আরও সহজ, উন্নত ও সংযুক্ত গ্রাহক অভিজ্ঞতা তৈরির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
রূপায়ণ সিটি উত্তরা কর্তৃপক্ষের মতে, এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি আধুনিক ও উন্নত গ্রাহকসেবা প্রদানের উদ্যোগ আরও গতিশীল হবে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।