সেপ্টেম্বর মাসে দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।


রোববার (৩১ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

citytouch 728-X-90


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হবে।


জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ৩১ মে ২০২৬-এর প্রজ্ঞাপনে এসব মূল্য নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেপ্টেম্বর মাসেও ওই দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


অর্থাৎ, ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের বর্তমান মূল্যই বহাল থাকবে।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর হবে।