অর্থনীতি


দ্বিতীয় প্রান্তিকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মুনাফা কমেছে


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:০১ আগস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন, শনিবার

দ্বিতীয় প্রান্তিকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মুনাফা কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি. ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির মুনাফা কমেছে।

 

কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। ২০২৫ সালের একই সময়ে যা ছিল ২৯ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় এবং মুনাফা কমেছে।

 

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৬) ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯৯ পয়সা। আগের বছরের একই সময়ে এ সূচক ছিল ১ টাকা ৭ পয়সা।

 

এদিকে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫৪ টাকা ৭৭ পয়সা। ২০২৫ সালের একই সময়ে যা ছিল ৪ টাকা ৭২ পয়সা।

 

অন্যদিকে, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ১৬ পয়সা। ব্যাংকটির পরিচালনা পর্ষদ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।


সম্পর্কিত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকএমটিবিপুঁজিবাজার

জনপ্রিয়


অর্থনীতি থেকে আরও পড়ুন

দ্বিতীয় প্রান্তিকে লোকসানে ইসলামী ব্যাংক বাংলাদেশ, শেয়ারপ্রতি ক্ষতি ৬ টাকা ৩৯ পয়সা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি. ২০২৬ সালের এপ্রিল থেকে জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এক বছরের ব্যবধানে মুনাফা থেকে লোকসানে গেছে ব্যাংকটি।

৫ ব্যাংকের গ্রাহকদের জন্য নতুন সুবিধা

একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানতকারীদের জন্য অর্থ উত্তোলনের নিয়ম আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শুধু নিজের চিকিৎসাই নয়, পরিবারের সদস্যদের চিকিৎসা এবং অন্যান্য জরুরি প্রয়োজনেও সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে।

মধ্যপ্রাচ্য সংকটে ফের বাড়ল স্বর্ণের দাম, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়া এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তকে ঘিরে অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ায় টানা কয়েক দিনের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে।

অবশেষে বাংলাদেশে পেপ্যাল–পেওনিয়ারের দুয়ার খুলছে

দীর্ঘদিনের অপেক্ষার পর বাংলাদেশে পেপ্যাল, পেওনিয়ারসহ আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালুর পথ উন্মুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালার আওতায় দেশের ব্যাংকগুলো বিদেশি ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে আন্তসীমান্ত (ক্রস-বর্ডার) ডিজিটাল লেনদেনের সুবিধা চালু করতে পারবে।