

১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে এতদিন পাওয়া বিশেষ সুবিধা তুলে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নির্দিষ্ট শর্ত পূরণ করে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে এসব সুতা আমদানির সুযোগ রাখা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিবের সই করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
এনবিআর জানিয়েছে, টেক্সটাইল খাতের বিভিন্ন সমস্যা পর্যালোচনায় গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কাস্টমস ট্যারিফের এইচএস কোড ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতাভুক্ত ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতার আমদানিতে বিশেষ সুবিধা প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে শুল্ক ও করের নিশ্চয়তা দিয়ে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আমদানির ব্যবস্থা রাখা হয়েছে।
নতুন নিয়মে আমদানিকারকদের সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনে বিজিএমইএ, বিকেএমইএ অথবা বিটিএমএর প্রত্যয়নপত্র জমা দিতে হবে। পাশাপাশি প্রযোজ্য শুল্ক ও করের সমপরিমাণ অর্থের নিশ্চয়তা এবং কার্যকর ব্যাংক গ্যারান্টি দিতে হবে।
আমদানি করা কাঁচামাল দিয়ে তৈরি পণ্য সম্পূর্ণ রপ্তানি হয়ে গেলে লাইসেন্সিং কর্তৃপক্ষের প্রত্যয়নপত্রের ভিত্তিতে ওই ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করার সুযোগ থাকবে।
এনবিআরের দাবি, দেশীয় স্পিনিং শিল্পের স্বার্থ রক্ষা এবং প্রকৃত রপ্তানিকারকদের প্রয়োজনীয় কাঁচামাল পাওয়ার সুযোগ নিশ্চিত করতেই নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। সংস্থাটির আশা, এর ফলে দেশের টেক্সটাইল খাতে ইতিবাচক প্রভাব পড়বে।
কাস্টমস আইন, ২০২৩-এর ২৬৬ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা আদেশে আরও বলা হয়েছে, নির্দেশনা জারির আগে আমদানি করা পণ্য বা ইতোমধ্যে সম্পন্ন হওয়া কার্যক্রমের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে না।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে দেশীয় স্পিনিং শিল্পকে সুরক্ষা, রপ্তানিতে মূল্য সংযোজন বাড়ানো এবং এলডিসি উত্তরণের পর সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার যুক্তিতে রপ্তানিমুখী পোশাক খাতে ব্যবহৃত ১০ থেকে ৩০ কাউন্টের সুতার ক্ষেত্রে বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা বাতিল করা হয়েছিল।
ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছিল বিজিএমইএ ও বিকেএমইএ। এবার বিশেষ সুবিধা প্রত্যাহারের পাশাপাশি ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আমদানির সুযোগ রাখল এনবিআর।
স্বামীর সঙ্গে দাম্পত্য বিরোধ মিটে যাওয়ার পর যৌতুকের মামলা প্রত্যাহার করতে চেয়েছিলেন এক নারী। কিন্তু মামলা প্রত্যাহারের অনাপত্তিপত্র (এনওসি) নিতে গিয়ে এবার নিজের আইনজীবীর বিরুদ্ধেই উঠেছে গুরুতর অভিযোগ। দেনমোহরের টাকার ৫০ শতাংশ দাবি, সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে চেম্বারে ডেকে মারধর, রাস্তায় হেনস্তা এবং পরে প্রায় চার ঘণ্টা আটকে রাখার অভিযোগ করেছেন মনিকা রহমান নামে ওই নারী।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এক বছর পূর্ণ হচ্ছে আজ। ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয় পায় ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। নির্বাচনের আগে শিক্ষার্থীদের নানা সমস্যা সমাধান ও ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের ৩৬ দফা প্রতিশ্রুতি দিয়েছিল প্যানেলটি
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলের চারটি শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মঙ্গলবারের এসব হামলায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন। হামলার পর সৌদি আরবের কয়েকটি তেল স্থাপনাতেও আগুন ধরে যায়।
ব্যাংকঋণের নামে দেশের ২৬টি ব্যাংক থেকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বের করে নেওয়া এবং এর একটি বড় অংশ বিদেশে পাচারের অভিযোগ উঠেছে নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে যুক্তরাজ্য, আইল অব ম্যান, জার্সি ও হংকংসহ বিভিন্ন দেশে অর্থ স্থানান্তর, কোম্পানি গঠন, সম্পদ কেনা এবং ব্যাংক হিসাব খোলার তথ্য সামনে এসেছে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।