আজকের খবর
শহীদ আফ্রিদির মেয়ের বিয়ে। কে সেই পাত্র
খুব শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে শহিদ আফ্রিদিকে শ্বশুর বানাতে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেট দলের ফার্স্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। প্রাক্তন ক্রিকেটার শহীদ আফ্রিদির বড় মেয়ে আকসা আফ্রিদির সাথে শীগ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এই বোলার।
গত বছর শহীদ আফ্রিদির মেয়ে আকসার সাথে তার বাগদানের খবর প্রকাশিত হয়েছিল। তখন ধারণা করা হয়েছিল, খুব শীঘ্রই তাঁদের বিয়ে হতে চলেছে।
তবে এতোদিন পর এবার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই হবু দম্পতি।
আফ্রিদি পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছে।
পাকিস্তান সুপার লিগের পরবর্তী মৌসুম শুরু হওয়ার আগেই করাচিতে শাহীন শাহ আফ্রিদি ও আকসা আফ্রিদির বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে দুই আফ্রিদি গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে পরিচিত।
একজন প্রাক্তন ক্রিকেটার শহীদ আফ্রিদি, অপরজন বর্তমান প্রজন্মের অন্যতম সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি।
দুই আফ্রিদির পরিবার যে আত্মীয়তার সূত্রে বাধতে চলেছে, তা বেশ কয়েকমাস আগেই জনসমক্ষে এসেছিল।
স্বয়ং শহীদ আফ্রিদি জানিয়েছিলেন তার বড় মেয়ের সাথে সাতপাকে বাঁধা পড়বেন শাহিন শাহ আফ্রিদি।
বহুদিন ধরেই পাকিস্তানি ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদির সঙ্গে আকসার বিয়ে ঠিক হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল নেট দুনিয়ায় ।
তবে শহীদ আফ্রিদির থেকে এই বিষয়ে কোনো সংবাদ তেমন ভাবে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে তিনিও সত্যিটা প্রকাশ করেছেন।
জানা যায় , শহীদ আফ্রিদির মেয়ের সঙ্গে শাহিন শাহ আফ্রিদির আগে থেকে কোনও ধরনের সম্পর্ক ছিল না।
তাদের বিয়ে পারিবারিকভাবে দুই পরিবারের সম্মতিতেই ঠিক করা হয়েছে।
পূর্বে শাহীন শাহ আফ্রিদির বাবা আয়াজ খান বলেছিলেন, তার ছেলের বিয়ের ব্যাপারে শহীদ আফ্রিদির পরিবারের কাছে প্রস্তাব পাঠিয়েছেন তিনি।
এবং প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি । তবে সেই সময় বিয়ের তারিখ দুই পরিবারের কেউই সঠিকভাবে জানাননি।
আয়াজ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছিলেন, শাহীন শাহ আফ্রিদি ও আকসা আফ্রিদি একই বন্ধনে আবদ্ধ হচ্ছেন।
আয়াজ খান সংবাদমাধ্যমে আরো বলেন, দুই পরিবারের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অনেক দিনের পুরনো।
আমাদের পক্ষ থেকে শহীদের পরিবারকে বিয়ের প্রস্তাবটা দেওয়া হয়েছিল। এরপর শহীদ আফ্রিদির পরিবার তাতে রাজি হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়াজ খানের এই বিবৃতি আসার পর ক্রিকেট ভক্তরা দুই পরিবারকে অভিনন্দন জানান।
আপাতত শাহিন শাহ আফ্রিদি এবং আকসা আফ্রিদি, দুজনেই নিজেদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত।
শাহীন এবং আকসা একই গোত্রের। তাদের পদবী 'আফ্রিদি'। মজার ব্যাপার হলো তারা দুজনের বয়স এখন ২২ বছর।
শহীদ আফ্রিদির পাঁচটি মেয়ে। এর মাঝে বড় মেয়ের নাম আকসা।।
শহীদ আফ্রিদি তার মেয়েদের লাইম লাইট থেকে সব সময় দূরে রেখেছেন। তবে পাকিস্তান সুপার লিগের সময় আকসাকে স্টেডিয়ামে বেশ কয়েকবার দেখা গিয়েছিল।
কিছুদিন আগে এক টুইটবার্তায় শহীদ আফ্রিদি লিখেন, 'আমার মেয়ের জন্য শাহীনের পরিবার থেকে প্রস্তাব দিয়েছে। দুই পরিবারই পরস্পরের সাথে আলাপ করছে।
দাম্পত্য জুটিগুলো জান্নাতে বানানো। আল্লাহ যদি চান এই জুটিও হবে। শাহীনের জন্য আমার দোয়া থাকল, সে যেন মাঠ ও মাঠের বাইরে সাফল্যের ধারা অব্যাহত রাখে।’
প্রসঙ্গত ২০১৮ সালে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিকে অভিষেক ঘটে শাহীন শাহ আফ্রিদির। বর্তমানে তিনি দলটির অন্যতম তারকা বোলার।
.jpg)
.jpg)


.webp)

.jpg)

