.jpg&w=3840&q=75)

পঞ্চগড় সদর উপজেলায় গোলাম মোস্তফা (৩৫) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী সারমিন আক্তার সাথী (২৯)-এর বিরুদ্ধে। এ ঘটনায় পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ সাথীকে আটক করেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মোস্তফা ওই গ্রামের সুজাউল হকের ছেলে। তিনি পেশায় কৃষক ও দিনমজুর।
বর্তমানে সারমিন আক্তার সাথী পঞ্চগড় সদর থানায় পুলিশি হেফাজতে রয়েছেন। গুরুতর আহত মোস্তফাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে সেহরি খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। সকাল ৬টার দিকে মোস্তফা চিৎকার করে পরিবারের সদস্যদের ডাকতে শুরু করেন। পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ বা বিস্তারিত সম্পর্কে কেউ স্পষ্ট করে কিছু জানাতে পারেননি।
প্রায় ১২ বছর আগে মোস্তফা ও সাথীর বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে তিনি কোনো কথা বলছেন না। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।