

দেশের অন্যতম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ শুরু করেছে বহুল প্রতীক্ষিত ‘৭.৭ সুপার সেভিংস সেল’ ক্যাম্পেইন। ৬ জুলাই রাত ৮টা থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ১৭ জুলাই পর্যন্ত। এ সময় গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় মূল্যছাড়, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার, জ্যাকপট পুরস্কার এবং বিভিন্ন ক্যাটাগরির পণ্যে বিশেষ কেনাকাটার সুযোগ।
দারাজ জানিয়েছে, বর্ষা মৌসুম উপলক্ষে আয়োজিত এই ক্যাম্পেইনে প্রিপেমেন্ট ভাউচারে সর্বোচ্চ ১৫ শতাংশ ছাড়, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ ছাড় এবং হট ডিলসে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হবে। পাশাপাশি নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি, ডেলিভারি ডিসকাউন্ট এবং সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত ১০ শতাংশ ছাড়ের ডিসকাউন্ট ভাউচারও থাকছে।
ইলেকট্রনিক্স, ফ্যাশন, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি এবং লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্যে এই অফার প্রযোজ্য হবে।
ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ ‘৭.৭ সুপার সেভিংস সেল জ্যাকপট’। এ আয়োজনের আওতায় ডেটল পণ্যে ন্যূনতম ২৯৯ টাকা কেনাকাটা করে সর্বোচ্চ সংখ্যক সফল অর্ডার সম্পন্ন করা পাঁচজন গ্রাহক জিতে নিতে পারবেন প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্স। পুরস্কারের তালিকায় রয়েছে মিডিয়া ১ টন নন-ইনভার্টার এসি, হায়ার ৩২ ইঞ্চি বেজেল-লেস গুগল টিভি, ওয়ালটন রিচার্জেবল সিলিং ফ্যান, ফিলিপস এয়ার ফ্রায়ার এবং ফিলিপস মিক্সার গ্রাইন্ডার।
ক্যাম্পেইনের উদ্বোধনী দিনে থাকছে ছয় ঘণ্টার ‘ব্র্যান্ড রাশ আওয়ার’। এছাড়া ৭, ৮, ১০, ১৫ ও ১৭ জুলাই নির্ধারিত সময়ে সাত ঘণ্টাব্যাপী ব্র্যান্ড রাশ আওয়ার আয়োজন করা হবে, যেখানে অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর নির্বাচিত পণ্য বিশেষ ছাড়ে কেনা যাবে।
বিশেষ আকর্ষণ হিসেবে ৯ জুলাই অনুষ্ঠিত হবে ‘এক্সক্লুসিভ ট্র্যাকশন ডিল’। এদিন নির্বাচিত জনপ্রিয় পণ্য মাত্র ৭৭ টাকা ও ৭৭৭ টাকায় কেনার সুযোগ পাবেন গ্রাহকরা। সীমিত সময় ও সীমিত স্টকের এই অফার ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে।
ক্যাম্পেইনের বিভিন্ন দিনে অনুষ্ঠিত হবে ব্র্যান্ডভিত্তিক বিশেষ আয়োজন। এর মধ্যে রয়েছে ৮ জুলাই ভিশন, ৯ জুলাই ইউনিলিভার, ১০ জুলাই রিয়েলমি, ১২ জুলাই রেকিট, ১৩ জুলাই ভিট, ১৪ জুলাই টপ টেক জোন, ১৫ জুলাই ম্যারিকো এবং ১৬ জুলাই ওরাইমো ব্র্যান্ড ডে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য দারাজের ‘এভরিডে লো প্রাইস’ বা ‘দারাজ চয়েস’ চ্যানেলে তিনটি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং পাঁচটি পণ্য কিনলে একটি ফ্রি গিফট ও ফ্রি ডেলিভারির সুবিধা রাখা হয়েছে।
এবারের ক্যাম্পেইনে ডেটল ও ইউনিলিভার প্লাটিনাম পার্টনার, প্যারাস্যুট ন্যাচারালে ও হিমালয়া গোল্ড পার্টনার এবং সেসা ও গোদরেজ সিলভার পার্টনার হিসেবে যুক্ত হয়েছে।
পেমেন্ট পার্টনারদের মাধ্যমে কেনাকাটায়ও থাকছে অতিরিক্ত সুবিধা। দারাজ-ইস্টার্ন ব্যাংক কো-ব্র্যান্ড কার্ডধারীরা সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এছাড়া সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, প্রাইম ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের গ্রাহকরা সংগ্রহযোগ্য ভাউচারের মাধ্যমে সর্বোচ্চ ১২ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।
বিকাশ ব্যবহারকারীরা নির্বাচিত হোম অ্যাপ্লায়েন্স কেনাকাটায় তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। অন্যদিকে ইবিএল জিপ সুবিধায় নির্বাচিত টেলিভিশন, এয়ার কন্ডিশনার ও হোম অ্যাপ্লায়েন্স কেনাকাটায় সর্বোচ্চ ছয় মাসের শূন্য শতাংশ সুদে ইএমআই এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ থাকবে।
দারাজ বাংলাদেশ জানিয়েছে, গ্রাহকরা দারাজ অ্যাপ অথবা ক্যাম্পেইন পেজে প্রবেশ করে প্রতিদিনের অফার, ব্র্যান্ড ডিল ও পুরস্কার সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।
লালমনিরহাটের আদিতমারীতে সাত বছরের শিশু নন্দিনী রানী হত্যা মামলায় প্রধান আসামি বিধান চন্দ্রকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার বাবা রনজিং কুমার রায়কে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জ সদর উপজেলার কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ফের ভেঙে গেছে। শুক্রবার সকাল ১১টার দিকে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করে। এতে কয়েকটি গ্রামের নিচু এলাকা তলিয়ে যাওয়ার পাশাপাশি অনেক বসতঘরে পানি ঢুকে পড়েছে। হঠাৎ পানি প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে এক চা দোকানিকে হুমকি ও ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনার দুই দিন পর ফোনে ওই দোকানিকে আবারও হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় শনিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌভিক সাহা দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজতে গিয়ে নতুন করে রহস্যের সৃষ্টি হয়েছে। সৌভিক নিখোঁজ হওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর তার মাসতুতো ভাইয়ের স্ত্রীও বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন। একই দিনে কাছাকাছি সময়ে দুজনের নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও পরিবার।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।