সারাদেশ


আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৩ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার

আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় আরও তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব শোরুম চালু করা হয়েছে।

 

আকিজ সিরামিকস কর্তৃপক্ষ জানায়, পরপর সাতবার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ এবং দুইবার ‘সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড’ অর্জনকারী প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে “Promise of Perfection” প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে উন্নত মান ও আধুনিক ডিজাইনের টাইলস বাজারজাত করে আসছে।

 

এর ধারাবাহিকতায় ২১ জুন ২০২৬ নোয়াখালীতে সানজিদা ট্রেডার্স এবং লক্ষ্মীপুরে মোহসেনা মোজাইক অ্যান্ড স্যানিটারি শোরুম উদ্বোধন করা হয়। পরদিন ২২ জুন কুমিল্লায় মানহা টাইলস ওয়ার্ল্ড-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম। এছাড়া উপস্থিত ছিলেন আকিজ সিরামিকসের জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ আশরাফুল হক, আকিজ বশির গ্রুপের হেড অব মার্কেটিং হোসেন শাহ নেওয়াজ, সানজিদা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আমিনুল হক, মোহসেনা মোজাইক অ্যান্ড স্যানিটারির স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেন এবং মানহা টাইলস ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী মো. মাসুদ রানা সরকার মিরাজ।

 

এছাড়া আকিজ সিরামিকসের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।

 

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নতুন শোরুমগুলো আধুনিক ডিজাইনের টাইলস ও সর্বশেষ পণ্যে সজ্জিত করা হয়েছে। পাশাপাশি উন্নত ডিসপ্লে প্রযুক্তি ও দৃষ্টিনন্দন ফার্নিচারের মাধ্যমে গ্রাহকদের জন্য বাস্তবধর্মী ও স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার পরিবেশ তৈরি করা হয়েছে।

 

বর্তমানে আকিজ সিরামিকস সারাদেশে ২০০টিরও বেশি আধুনিক নিজস্ব ও পার্টনার শোরুম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির দাবি, শোরুম নেটওয়ার্কের বিস্তৃতির দিক থেকে এটি দেশের অন্যতম বৃহৎ টাইলস ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে।


সম্পর্কিত

আকিজ সিরামিকসশোরুমনোয়াখালীলক্ষ্মীপুরকুমিল্লা

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা, গ্রেপ্তারে পুলিশের অভিযান

নেত্রকোনায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় মামলাটি দায়ের করেন।

বিএসটিআইয়ের লোগো ব্যবহার ও ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম বিক্রি, মানিকগঞ্জে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘মিলভিটা’র নামের সঙ্গে সাদৃশ্য রেখে ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম বাজারজাত করার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি আইসক্রিম কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ৪১ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ৪১ জন নেতাকর্মী একযোগে দলের সব সাংগঠনিক দায়িত্ব ও রাজনৈতিক কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৩ আগস্ট) রাতে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

নেত্রকোনায় বাড়িতে অভিযান, ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার; বাবা-মেয়ে আটক

নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা-মেয়েকে আটক করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ