গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ৪১ জন নেতাকর্মী একযোগে দলের সব সাংগঠনিক দায়িত্ব ও রাজনৈতিক কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৩ আগস্ট) রাতে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান ফরিদ মুন্সী। তিনি বলেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক দায়িত্ব ও রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

লিখিত বক্তব্যে তিনি আরও জানান, দীর্ঘদিন দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ৩ আগস্ট থেকে তিনি এবং তার সঙ্গে পদত্যাগকারী নেতারা আওয়ামী লীগের কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে আর সম্পৃক্ত থাকবেন না। তাদের এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত বিবেচনায় নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি

citytouch 728-X-90

সংবাদ সম্মেলনে উপস্থিত অন্য নেতারাও একই সিদ্ধান্তের প্রতি একাত্মতা প্রকাশ করে আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন মফিজুর রহমান ফরিদ মুন্সী, সাইদুল ইসলাম সাবু, আবু জারা কাজী, কামরুল মুন্সী, রক্তন, মানিক মুন্সী, সজীব মুন্সী, মোজাফ্ফর হোসেন, আসাদুজ্জামান মন্টু, রফিক শেখ, শাহাবুদ্দিন শেখ, আবুবকর মুন্সী, শেখ আজগর, বাদল শেখ, রিপন শেখ, হান্নান কাজী, আব্দুল হাই শেখ, জিন্নাত শেখ, আনিস শেখ, জাকের আলী, তৈয়বুর, শহীদ শেখ, আশরাফ আলী, রুহুল আমিন, টিটুল মুন্সী, সোলেমান ফকির, ফিরোজ ফকির, লাইকোজ্জামান জামান, আলাল মুন্সী, বাবুল হোসেন, মনির মুন্সী, ওহিদুজ্জামান, ফরিদ শেখ, ওহিদ গাজী, লঞ্জুর অস্কার, আবুল হাসান ঝন্টু মুন্সী, আমিনুল ইসলাম, রুকু মিয়া, সাকায়েত লস্কর এবং খায়ের মোল্লা।