আন্তর্জাতিক


বিক্ষোভের পর জেন-জির উদ্দেশে মোদির বার্তা


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:০৮ আগস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার

আপডেট:০৮ আগস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার

বিক্ষোভের পর জেন-জির উদ্দেশে মোদির বার্তা

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৮ আগস্ট) আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশে বিভিন্ন বার্তা দেন তিনি।

 

অনুষ্ঠানে প্রায় তিন হাজার জেন-জি তরুণের উপস্থিতিতে মোদি বলেন, প্রশ্ন তোলা নাগরিকের অধিকার। তবে অধিকারের পাশাপাশি দেশের প্রতি প্রত্যেকের দায়িত্বও পালন করতে হবে। রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা কোনো নির্দিষ্ট প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ নয় বলেও উল্লেখ করেন তিনি।

 

শিক্ষার্থীদের উদ্দেশে মোদি বলেন, বিশ্ববিদ্যালয়ের জীবন আর পেশাগত জীবনের বাস্তবতা এক নয়। শিক্ষাজীবনে যেমন নির্দিষ্ট প্রশ্নের উত্তর খুঁজতে হয়, বাস্তব জীবনে তেমন কোনো নির্ধারিত প্রশ্নপত্র থাকে না। বরং পরিস্থিতি বুঝে সমস্যার সমাধান নিজেকেই বের করতে হয়।

 

তার ভাষায়, শেখার মানসিকতা ধরে রাখতে পারলেই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়। প্রশ্ন করার পাশাপাশি সেই প্রশ্নের সমাধান খোঁজার সক্ষমতাও তৈরি করতে হবে তরুণদের।

 

দেশের স্বাধীনতার প্রসঙ্গ তুলে ভারতের প্রধানমন্ত্রী বলেন, আগের প্রজন্মের মানুষের ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়েই ভারত স্বাধীনতা অর্জন করেছে। এবার আত্মনির্ভর ভারত নির্মাণে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তরুণরা এগিয়ে গেলে দেশের অগ্রগতিও ত্বরান্বিত হবে বলে মন্তব্য করেন তিনি।

 

দেশের যুবসমাজের ওপর আস্থা প্রকাশ করে মোদি বলেন, ভারতের ভবিষ্যৎ উন্নয়নে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও কর্মক্ষমতাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।

 

এদিকে, যন্তর মন্তরের বিক্ষোভের পর মোদির এমন বক্তব্যকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে দেখছে ভারতের রাজনৈতিক মহলের একটি অংশ। জেন-জি বা তরুণ ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি তাদের কাছে সরকারের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা হিসেবেও তার বক্তব্যকে ব্যাখ্যা করা হচ্ছে।

 

সমাবর্তন অনুষ্ঠানের পাশাপাশি আইআইটি দিল্লিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর উচ্চক্ষমতাসম্পন্ন সুপারকম্পিউটার ‘পরম প্রজ্ঞা’র উদ্বোধন করেন নরেন্দ্র মোদি।

 

অনুষ্ঠানে তিন হাজারের বেশি স্নাতক শিক্ষার্থী এবং প্রায় ৫৮৭ জন পিএইচডি গবেষক ডিগ্রি গ্রহণ করেন। এ সময় কৃতী শিক্ষার্থীদের হাতে ‘প্রেসিডেন্টস গোল্ড মেডেল’, ‘ডিরেক্টরস গোল্ড মেডেল’, ‘শঙ্কর দয়াল শর্মা গোল্ড মেডেল’ ও ‘পারফেক্ট টেন গোল্ড মেডেল’সহ বিভিন্ন পুরস্কার তুলে দেন ভারতের প্রধানমন্ত্রী।




সম্পর্কিত

আন্তর্জাতিক

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের

‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।