
দূরবীন ডেস্ক


ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ জুলাই) বেঙ্গালুরু পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়, শিশুটির বাবা শেকিয়াপ্পা প্রথমে থানায় অভিযোগ করেন যে, তার স্ত্রী বিজয়লক্ষ্মী শিশুকে স্তন্যপান করানোর সময় ঘুমিয়ে পড়েন। এ সময় শিশুটি খাট থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ শুরুতে একটি অপমৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করে।
তবে তদন্তের মোড় ঘুরে যায় ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর। গত ২২ জুন প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, শিশুটির মৃত্যু হয়েছে একাধিক অভ্যন্তরীণ আঘাত, অতিরিক্ত রক্তক্ষরণ এবং শ্বাসযন্ত্রের জটিলতার কারণে। এছাড়া তার মুখ, বুক, পা এবং গোপনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়, যা দুর্ঘটনায় সৃষ্ট আঘাতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করে দেখতে পান, যে খাট থেকে পড়ে যাওয়ার দাবি করা হয়েছিল সেটির উচ্চতা ছিল মাত্র দুই ফুট। তাদের মতে, এত কম উচ্চতা থেকে পড়ে একটি শিশুর শরীরে এ ধরনের গুরুতর ও বিস্তৃত অভ্যন্তরীণ আঘাত লাগা বাস্তবসম্মত নয়।
পুলিশি তদন্তে আরও জানা যায়, গত ৯ জুন দুপুরে শেকিয়াপ্পা বাড়িতে খাবার খেতে এলে স্ত্রী বিজয়লক্ষ্মীর সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শিশুটি কান্না শুরু করলে ক্ষুব্ধ হয়ে বিজয়লক্ষ্মী তাকে লাথি মারেন বলে অভিযোগ। এরপর শেকিয়াপ্পা শিশুটিকে কোলে তুলে মাটিতে সজোরে আছড়ে ফেলেন, যার ফলে সে গুরুতর আহত হয় এবং পরে তার মৃত্যু ঘটে।
তদন্তে প্রতিবেশীদের জবানবন্দিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের দাবি, দম্পতির মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। পাশাপাশি কয়েকজন সাক্ষী অভিযোগ করেন, বিজয়লক্ষ্মীর এক প্রতিবেশীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল এবং তিনি সন্তানের প্রতি উদাসীন ছিলেন। তবে এসব অভিযোগ তদন্তের অংশ হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে; আদালতে এখনো সেগুলোর বিচারিক সত্যতা প্রমাণিত হয়নি।
চিকিৎসা-সংক্রান্ত প্রমাণ, সাক্ষীদের জবানবন্দি এবং অন্যান্য তদন্তের ভিত্তিতে আভালাহাল্লি থানার পুলিশ শিশুটির বাবা শেকিয়াপ্পা ও মা বিজয়লক্ষ্মীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita)-এর ধারা ১০৩(১) এবং ধারা ৩(৫) অনুযায়ী হত্যা মামলা দায়ের করেছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।