

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।
রোববার (৫ জুলাই) আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই ঘটনায় ট্রলারের দুই মালিকসহ পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে মনপুরা থানায় মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী ঘাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে পুলিশ ও কোস্টগার্ড। অভিযানের সময় মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করা হয়। এ সময় মো. জুয়েল (২২) নামে একজনকে আটক করা হলেও ট্রলারের মালিকসহ অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হন।
আটক মো. জুয়েল উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জহিরের ছেলে। মামলায় অভিযুক্ত পলাতক ব্যক্তিরা হলেন ট্রলারের মালিক ইদ্রিস মাঝি ও রিয়াজ। তাদের বাড়িও একই ইউনিয়নে।
জব্দকৃত ট্রলারটি হাজিরহাট ঘাটে এনে তল্লাশি চালিয়ে ৪৫০ বস্তা সিমেন্ট, চার বস্তা সার, প্রায় ৪০০ লিটার ডিজেল এবং বিপুল পরিমাণ চাল উদ্ধার করা হয়। রোববার সকাল থেকে আইনানুগ প্রক্রিয়ায় ট্রলার থেকে মালামাল খালাসের কাজ শুরু হয়।
স্থানীয় সূত্র জানায়, মনপুরার উপকূলীয় নৌপথ দীর্ঘদিন ধরে চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক এই অভিযান সীমান্তবর্তী জলপথে অবৈধ পণ্য পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, জব্দ করা মালামালের উৎস, প্রকৃত মালিকানা এবং সম্ভাব্য পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।