

স্থানীয় দৈনিক ‘কুষ্টিয়ার খবর’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও “ দৈনিক নতুন সময়” পত্রিকার সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং প্রকৃত খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।
কুষ্টিয়া প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে জেলার সর্বস্তরের সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দ অংশ নেন। ‘বিচারহীনতার সংস্কৃতির অবসান হোক’ স্লোগানকে সামনে রেখে সাংবাদিক রুবেল হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পার হলেও এখনো এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটিত হয়নি। মূল খুনি ও পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনতে প্রশাসনের দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। দেশে সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছে, তা স্বাধীন সাংবাদিকতার পথকে রুদ্ধ করছে বলে বক্তারা উল্লেখ করেন।
দৈনিক কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সম্পাদক শামীম রানার সঞ্চালনায় কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সি শাহিন আহমেদ জুয়েল, ইবি থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাপ্তাহিক পথিকৃৎ এর ভারপ্রাপ্ত সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল, একুশে টিভির কুষ্টিয়া প্রতিনিধি মাহমুদ হাসান, আয়না টিভির কুষ্টিয়া প্রতিনিধি সোহেল পারভেজ এবং কুষ্টিয়া জেলা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ সহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিরা।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা রিপোটার্স ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক রবিবার্তার প্রকাশক ও সম্পাদক গোলাম মওলা, দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন, দৈনিক খবরওয়ালা পত্রিকার বার্তা সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল শুভ, গ্রীন টিভির কুষ্টিয়া প্রতিনিধি জিয়ারুল ইসলাম, এখন টিভির কুষ্টিয়া প্রতিনিধি মেজবাহ উদ্দিন পলাশ, দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি এ জে সুজন, দৈনিক সকাল বেলা পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি আকরামুজ্জামান আরিফ, দৈনিক মানবকন্ঠ পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি আব্দুল কুদ্দুস, আপডেট কুষ্টিয়ার অর্পন মাহমুদ এবং দৈনিক কুষ্টিয়া বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক লাল্টু আহমেদ সহ জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিক বৃন্দ।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত শেষ করে প্রকৃত আসামিদের গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর ও লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন জেলার সাংবাদিক নেতারা।
লালমনিরহাটের আদিতমারীতে সাত বছরের শিশু নন্দিনী রানী হত্যা মামলায় প্রধান আসামি বিধান চন্দ্রকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার বাবা রনজিং কুমার রায়কে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জ সদর উপজেলার কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ফের ভেঙে গেছে। শুক্রবার সকাল ১১টার দিকে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করে। এতে কয়েকটি গ্রামের নিচু এলাকা তলিয়ে যাওয়ার পাশাপাশি অনেক বসতঘরে পানি ঢুকে পড়েছে। হঠাৎ পানি প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে এক চা দোকানিকে হুমকি ও ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনার দুই দিন পর ফোনে ওই দোকানিকে আবারও হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় শনিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌভিক সাহা দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজতে গিয়ে নতুন করে রহস্যের সৃষ্টি হয়েছে। সৌভিক নিখোঁজ হওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর তার মাসতুতো ভাইয়ের স্ত্রীও বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন। একই দিনে কাছাকাছি সময়ে দুজনের নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও পরিবার।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।