আজকের খবর


৪ কোটি খরচে তৈরি হচ্ছে নৌকা আদলের ফুটওভার ব্রিজ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৭ জুন ২০২৩, ১২:০১ অপরাহ্ন, শনিবার

৪ কোটি খরচে তৈরি হচ্ছে নৌকা আদলের ফুটওভার ব্রিজ

৪ কোটি টাকা ব্যয়ে নৌকার আদলে তৈরী হচ্ছে দেশের সবচেয়ে সুন্দর ফুটওভার ব্রিজ। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতীক নৌকার আদলে নির্মাণাধীন এ ব্রিজে রাখা হবে দুটি এস্কেলেটর এবং উপরে থাকবে ছায়াঘেরা বিশ্রামের জায়গা। 

সম্প্রতি এই ফুটওভার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম।  

দেশের সবচেয়ে নান্দনিক এই ফুটওভার ব্রিজ নির্মিত হচ্ছে, ঢাকার হাতিরঝিল সংলগ্ন আফতাব নগরের প্রবেশ মুখে।  

বিস্তারিত পরিকল্পনা থেকে জানা গেছে, পথচারী পারাপারের জন্য নির্মিত ব্রিজটির ডিজাইন হবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকার আদলে। 

এটির উপরে থাকবে ছায়াঘেরা গাছগাছালি। পথচারীরা ব্রিজ পার হবার সময় ইচ্ছা করলে খানিকটা বিশ্রাম নিতে পারবেন। 

অপরদিকে, ব্রিজের একপাশে থাকবে দুইটি চলন্ত সিঁড়ি। মূলত বয়স্ক এবং শারীরিকভাবে অক্ষম প্রতিবন্ধীদের ব্রিজে উঠার সুবিধার জন্য রাখা হয়েছে এই ব্যবস্থা। 

গত ১৪ জুন, ঢাকা উত্তর সিটির মেয়র এই প্রকল্পের উদ্বোধন করেন।

এই উপলক্ষে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। সেখানে ফুটওভার ব্রিজ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন ডিএনসিসি’র মেয়র। 
 
প্রকল্পটি সম্পর্কে তিনি জানান, হাতিরঝিল সংলগ্ন এই ফুটওভার ব্রিজ হবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আফতাবনগর, মেরুল বাড্ডা এবং আশপাশের এলাকার পথচারীদের জন্য।

মূলত পথচারীদের নিরাপদে পারাপারের উদ্দেশ্যে চার কোটি টাকা ব্যয়ের এই ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এতে থাকবে দুটি এস্কেলেটর এবং পথচারীদের বসার জায়গা।

এটির নির্মাণ কাজ শেষ হলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিরাপদে রাস্তা পারাপার হতে পারবেন। পাশাপাশি সাধারণ পথচারীদের জন্যেও ব্রিজটি হবে সুবিধাজনক। 

মেয়র আতিকুল ইসলাম জানান, নিরাপদ সড়ক আন্দোলনের পর যুমনা ফিউচার পার্কের সামনে পথচারী সেতু নির্মাণ করা হয়েছে। 

এখন যে জায়গাটি বেছে নেয়া হয়েছে, সেখানে দৃষ্টিনন্দন একটি ওভারব্রিজ নির্মাণ করতে চান তারা। এতে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন। 

মেয়র জানান, আফতাবনগরের এই ওভার ব্রিজকে বাংলাদেশের এক নাম্বার হিসাবে ডিজাইন করার নির্দেশ দিয়েছিলেন তিনি। এটি এমন জায়গায় নির্মাণ করা হচ্ছে, যার পাশে রয়েছে প্রধানমন্ত্রীর উপহার দেয়া হাতিরঝিল প্রকল্প।।

এ সময় মেয়র আরো বলেন, ফুটওভার ব্রিজটির ডিজাইন করা হয়েছে আওয়ামী লীগের ঐতিহ্য নৌকার আদলে। পুরনো যুগে দেশে যে রকম নৌকা ছিলো, এই  ব্রিজের ডিজাইন করা হয়েছে সেই রকম করে। 

চলতি বছরের মধ্যেই ব্রিজটির নির্মাণ কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করেছেন মেয়র। তিনি বলেন, ২০২৪ সালে সবাইকে নিয়ে ব্রিজটি উন্মুক্ত করা হবে। 

নিজের বক্তব্যে জনগণকে ওভারব্রিজ ব্যবহারের অনুরোধ জানিয়ে মেয়র বলেন, শুধু ফুটওভার ব্রিজ বানিয়ে দিলাম, কিন্তু জনগণ রাস্তা পারাপারে ব্রিজ ব্যবহার করবে না, এটা হতে পারে না। 

দুর্ঘটনা রোধে যত্রতত্র এলোমেলোভাবে রাস্তা পারাপার হওয়া থেকে বিরত থাকতে হবে। শুধু ফুটওভার ব্রিজ বানালেই হবে না। সবাইকে ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হবে।

এ সময় মেয়র শিক্ষার্থী ও অভিভাবকদের ওভারব্রিজ ব্যবহারের অনুরোধ জানান। 

অনুষ্ঠানে সভাপতি হিসাবে ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন।  

তিনি ফুটওভার ব্রিজের নাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির নামে রাখার অনুরোধ জানান। 

সেই অনুরোধের প্রেক্ষিতে ফুটওভার ব্রিজের নাম ‘ইস্ট ওয়েস্ট’ করার ঘোষণা দেন মেয়র আতিকুল ইসলাম।।




জনপ্রিয়


আজকের খবর থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবারও ভাঙচুর অব্যাহত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে, তার কিছু অংশ শুক্রবারও অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর চলতে দেখা গ

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলায় রোববার তার সাক্ষ্য ও জেরা শেষ হয়।

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

পাহাড়িদের ওপর হামলা, শাহবাগ অবরোধ বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের

সচিবালয়ে প্রভাব বিস্তারকারী তানভীর সমন্বয়ক নয় : বাকের