Ad

বাতিল হচ্ছে এলএনজি বিদ্যুৎ প্রকল্প

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Screenshot_1
Durbin News

পায়রা ৩৬০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প থেকে সরে যাচ্ছে সরকার। দেশের আমদানি ব্যয় বৃদ্ধি এবং বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০১৭ সালে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি ভিত্তিক পায়রা ৩৬০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল সরকার। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্দেশ্যে জমি বরাদ্দ ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজও শেষ হয়েছিল। তবে বৈশ্বিক মন্দার কারনে বিশ্ববাজারে এলএনজির দাম বেশ বেড়ে যাওয়ায় এই মেগাপ্রকল্প থেকে সরে আসছে সরকার।বিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়নের জন্য ২০১৭ সালে জার্মান বহুজাতিক কোম্পানি সিমেন্স এজির সঙ্গে চুক্তি করে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। এছাড়া ২০২০ সালে একটি এলএনজি টার্মিনাল নির্মাণে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি এবং বিদ্যুৎ খাতে বিনিয়োগকারী চীনের সিএমসির সঙ্গে আরেকটি বহুপক্ষীয় চুক্তির খসড়া তৈরি করা হয়। তবে চুক্তিটি না করার বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানিয়েছে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি।পায়রা বিদ্যুৎকেন্দ্রে ১২০০ মেগাওয়াট করে তিনটি পর্যায়ে মোট ৩৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা ছিল। কিন্তু করোনা মহামারির কারনে গত দুই বছরে বাংলদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে। তাই এইসময় প্রত্যাশা অনুযায়ী শিল্প এলাকা হয়নি। ফলে বিদ্যুতের চাহিদা বাড়েনি। তাই ২০৩০ সালের আগে আর নতুন বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের প্রয়োজন নেই। আবার বর্তমান সময়ে রাশিয়া-ইউক্রেন সংঘাতের ফলে বিশ্বে জ্বালানি সংকট দেখা দিয়েছে, এলএনজির দাম বেড়ে গিয়েছে। তাছাড়া বৈশ্বিক মন্দার এই পরিস্থিতিতে গ্যাস পাওয়ার নিশ্চয়তা নেই। এসব কারণেই ৩৬০০ মেগাওয়াট এলএনজি বিদ্যুৎ প্রকল্পটি বাতিল করা হচ্ছে।আপাতত প্রথম পর্যায়ে নিজস্ব ব্যবস্থাপনায় ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতের বিদ্যুতের চাহিদার সঙ্গে সংগতি রেখে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে বাকি দুটি ইউনিট পরবর্তীতে সুবিধাজনক সময়ে করা যেতে পারে। শুধু পায়রা ৩৬০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প নয়, আগামী কয়েকবছরে বাংলাদেশে বেশকিছু এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। বর্তমান সময়ে বেসরকারি খাতে দুইটি এলএনজিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চলমান রয়েছে। এছাড়া আগামী বছরগুলোতে সরকারি এবং বেসরকারি কয়েকটি প্রকল্প অনুমোদিত হওয়ার সম্ভাবনা ছিল। সবমিলিয়ে ২০৩০ সালের মধ্যে যৌথ মালিকানায় বড় আকারের দুটি এবং সরকারিভাবে আরও সাতটি এলএনজি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা ছিল।এলএনজি বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার পক্ষে যুক্তি হিসেবে বলা হয়েছিল উৎপাদন খরচের কথা। কয়লার মাধ্যমে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ৭ টাকা ৭৮ পয়সা খরচ পড়ে। কিন্তু দেশি গ্যাসের সঙ্গে মিশ্রণ করে এলএনজি থেকে বিদ্যুৎ উৎপাদন করলে ইউনিটে খরচ হবে ৫.৭৭ থেকে ৬.২০ টাকা। আবার এলএনজির তুলনায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে বেশি জমি লাগে। এছাড়া এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন, মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ কম এবং এটি তুলনামূলক পরিবেশ বান্ধব। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে পরির্বতন ঘটেছে বিশ্ববাজারে। এলএনজি আমদানিতে এখন গড় খরচ বেড়েছে। তাই এই ধরনের জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে এখন ২৮ থেকে ২৯ টাকা খরচ পড়বে। বাধ্য হয়েই তাই প্রকল্পের অগ্রগতি বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অবশ্য এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি বিদ্যুৎ বিভাগ। এলএনজি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে সরকারের সরে আসার সিদ্ধান্ত সময়োপযোগী বলেই মনে করছেন বিশ্লেষকরা। বাতিলকৃত এলএনজি ভিত্তিক পায়রা বিদ্যুৎ কেন্দ্রে এখন বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে মিলে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করা যেতে পারে। তাছাড়া পরিকল্পনায় থাকা অন্যান্য এলএনজি বিদ্যুৎকেন্দ্র বাদ দিয়েও নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎকেন্দ্র করা উচিত। এর ফলে বাড়তি এলএনজি আমদানি করতে হবে না, যা দেশের বৈদেশিক বাণিজ্যে ইতিবাচক প্রভাব রাখবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad