
নিজস্ব প্রতিবেদক
.jpg&w=3840&q=75)

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন(ডিএসসিসি)।
ডিএসসিসির স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বর্তমানে মশা নিধন কার্যক্রমে ১ হাজার ৩০ জন কর্মী নিয়োজিত আছেন। নিয়ম অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে সকালে সাতজন এবং বিকেলে ছয়জন কর্মীর ওষুধ ছিটানোর কথা। তবে মাঠপর্যায়ের বাস্তবতা ও নাগরিকদের অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা।
গত বৃহস্পতিবার বিকেলে ২০ নম্বর ওয়ার্ডের জাতীয় প্রেসক্লাব, সেগুনবাগিচা, বিজয়নগর, নয়াপল্টন ও কাকরাইল এলাকায় দুই ঘণ্টা ঘুরেও মশকনিধন কর্মীদের দেখা মেলেনি। সিটি করপোরেশনের সূচি অনুযায়ী, রমজান মাসে বেলা তিনটা থেকে ইফতারের আগপর্যন্ত প্রতিটি ওয়ার্ডে ছয়জন কর্মীর ফগিং করার কথা।
এ বিষয়ে অঞ্চল–১–এর দায়িত্বপ্রাপ্ত সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ফারিয়া ফয়েজ জানান, সাম্প্রতিক সময়ে সচিবালয় এলাকায় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ২০ নম্বর ওয়ার্ডের কর্মীরা সেদিন সচিবালয়ের ভেতরে কাজ করেছেন। তবে নিয়মিত কার্যক্রম চলছে বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নির্বাচিত মেয়র ও কাউন্সিলর না থাকায় তদারকি দুর্বল হয়ে পড়েছে। কিছু কর্মী রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দায়সারাভাবে দায়িত্ব পালন করছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, সকালে লার্ভা ধ্বংসে ভারত থেকে আমদানি করা টেমিফস স্প্রে করা হয়। বিকেলে উড়ন্ত মশা মারতে চীন থেকে আনা মেলাথিউন দিয়ে ফগিং করা হয়।
এক কর্মকর্তা বলেন, পরীক্ষাগারে ওষুধ কার্যকর হলেও মাঠে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। ধোঁয়া সরাসরি লাগলে মশা মরছে, না লাগলে বেঁচে যাচ্ছে।
ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহানে ফেরদৌস বিনতে রহমান জানান, ওষুধের কার্যকারিতা যাচাইয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন যাতে নিরপেক্ষ হয়, তাই কমিটিতে স্বাস্থ্য বিভাগের কাউকে রাখা হয়নি; প্রধান করা হয়েছে সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে।
ডিএসসিসি সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে মশা নিধনে বরাদ্দ ৪৬ কোটি ৫০ লাখ টাকা। আগের অর্থবছরে ব্যয় হয়েছে ৪৬ কোটি ৭৫ লাখ টাকা। হিসাব বিভাগ বলছে, গত পাঁচ বছরে শুধু মশা নিধনেই ব্যয় হয়েছে প্রায় ১৮৮ কোটি টাকা।
তবে বিপুল ব্যয়ের পরও কেন মশা নিয়ন্ত্রণে আসছে না এ নিয়ে প্রশ্ন বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যার পর বাইরে দাঁড়ানো বা ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে।
নগরবিশেষজ্ঞরা বলছেন, শুধু ফগিং করে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। লার্ভা ধ্বংসে ডোবা-নালা, নির্মাণাধীন ভবন, ছাদে জমে থাকা পানি ও জলাবদ্ধ স্থানে নিয়মিত নজরদারি প্রয়োজন। সমন্বিত ও বছরব্যাপী পরিকল্পনা ছাড়া পরিস্থিতির উন্নতি কঠিন।
রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ার প্রেক্ষাপটে মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের কার্যকারিতা এখন জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, বরাদ্দ বাড়ানোর পাশাপাশি মাঠপর্যায়ে জবাবদিহি নিশ্চিত করাই এখন সময়ের দাবি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।