.jpg&w=3840&q=75)

সালাউদ্দিন আহমদদায়িত্ব নিয়েই ঘোষণা দিয়েছেন, “মব কালচারের দিন শেষ।” দাবি আদায়ের নামে দলবদ্ধ সহিংসতা বরদাস্ত করা হবে না বলেও তিনি সতর্ক করেছেন।
তবে মানবাধিকার কর্মী ও বিশ্লেষকদের প্রশ্ন ঘনঘন সংঘটিত ‘মব ভায়োলেন্স’ বা দলবদ্ধ বিশৃঙ্খলার প্রেক্ষাপটে বাস্তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ কতটা সহজ হবে?
অন্তর্বর্তী সরকারের আমলে ‘মব ভায়োলেন্স’ ছিল আলোচনার কেন্দ্রে। নিরপরাধ ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর হামলা, চাঁদাবাজি, ভিন্নমতের রাজনৈতিক কর্মীদের মারধর, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন–এর হিসাবে, ওই বছরে ৪৬০ জন মব জাস্টিস ও গণপিটুনিতে নিহত হন।
আইন ও সালিশ কেন্দ্র–এর তথ্য বলছে, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাঁচ বছরে এ ধরনের ঘটনায় ২১৫ জনের মৃত্যু হয়। রাজনৈতিক পট পরিবর্তনের বছর ২০২৪ সালে মৃত্যু হয় ১২৮ জনের, আর ২০২৫ সালে এ সংখ্যা প্রায় ২০০।
বিশ্লেষকদের মতে, জুলাই গণ-অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা বাহিনীর আত্মবিশ্বাসে ধস এবং অন্তর্বর্তী সরকারের ‘নির্লিপ্ততা’ অপরাধীদের উৎসাহ জুগিয়েছে। তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টার “মব ভায়োলেন্স বলতে কিছু নেই” মন্তব্যও সমালোচনার জন্ম দেয়।
কিছু ক্ষেত্রে দলবদ্ধ সহিংসতাকে ‘রাজনৈতিক বৈধতা’ দেওয়ার প্রবণতাও পরিস্থিতি জটিল করেছে বলে মনে করেন অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক। তাঁর মতে, বিচারের নামে ভিন্নমত দমন বা দলীয় পক্ষপাত চলতে থাকলে পরিস্থিতির উন্নতি হবে না।
মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, সরকারের সদিচ্ছা ও আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতার ওপরই নির্ভর করবে পরিস্থিতির উন্নতি।
দায়িত্ব নেওয়ার প্রথম কর্মদিবসে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বক্তব্য দিতে গিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, “দাবি আদায়ের নামে মব কালচার করা যাবে না। তবে যৌক্তিক দাবি আদায়ে মিছিল-সমাবেশ করা যাবে।”
তাঁর এ বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে তারা সতর্ক করছেন আইন প্রয়োগে নিরপেক্ষতা নিশ্চিত না হলে সরকারের অবস্থান প্রশ্নবিদ্ধ হতে পারে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক চাপের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা নতুন সরকারের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে, দলীয় প্রভাবমুক্ত তদন্ত ও বিচার, আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল পুনর্গঠন, রাজনৈতিক মদদপুষ্ট সহিংসতার বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ, সামাজিক মাধ্যমে উসকানি ও গুজব নিয়ন্ত্রণ। এই চারটি ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়া গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ‘মব ভায়োলেন্স’ নতুন নয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে এর বিস্তার ও প্রাণঘাতী রূপ পরিস্থিতিকে উদ্বেগজনক পর্যায়ে নিয়ে গেছে। এখন দেখার বিষয়, কঠোর ঘোষণার পর বাস্তব পদক্ষেপে কতটা সফল হয় নতুন সরকার।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।