Ad

দেশে আর মাত্র ৭ বছরের গ্যাস মজুদ আছে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Screenshot_10
Durbin News

বর্তমানে বাংলাদেশের ২৭ টি গ্যাসক্ষেত্রে ৯ হাজার ৯০১ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। এর মধ্যে উৎপাদনশীল ২০ টি গ্যাস ক্ষেত্রে রয়েছে ৮ দশমিক ৭ টিসিএফ। বাংলাদেশের গ্যাসক্ষেত্রগুলি বেশ পুরোনো, যার কারণে এখন পর্যন্ত আবিস্কৃত হওয়া কূপ গুলো থেকে ৭৫ শতাংশের বেশি গ্যাস উত্তোলন করা সম্ভব নয়। সেই হিসেবে ২৭ টি গ্যাসক্ষেত্রে থাকা ৯ দশমিক ৯ টিসিএফ গ্যাসের মধ্যে উত্তোলন করা যাবে মাত্র সাড়ে ৭ টিসিএফ গ্যাস। বার্ষিক চাহিদা বিবেচনায় এ মজুদ দিয়ে স্থানীয় চাহিদা পূরণ করা যাবে সর্বোচ্চ সাড়ে সাত বছর পর্যন্ত।২০১৬ সালে যেখানে দৈনিক ২ হাজার ৬৬৬ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যেত, সেখানে ২০২১ সালে দৈনিক গ্যাস উত্তোলন হয়েছে মাত্র ২ হাজার ৩৫২ মিলিয়ন ঘনফুট।মূলত দেশী কোম্পানিগুলোর অধীনে পরিচালনাধীন গ্যাসক্ষেত্রগুলো থেকেই এখন উত্তোলন হচ্ছে কম। যদিও বিদেশী কোম্পানিগুলোর অধীনে চলমান গ্যাসক্ষেত্রগুলোর উত্তোলনের ধারাবাহিকতা বজায় রয়েছে।এমনকি ঠেকানো যাচ্ছেনা গ্যাসের সিস্টেম লস-ও। প্রতিদিন এর কারণেই হিসেব পাওয়া যাচ্ছেন ২২৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের। এমন অবস্থায়, নতুন গ্যাসক্ষেত্র আবিস্কৃত না হলে ২০৩০ সাল নাগাদ উত্তোলন সর্বনিম্ন পর্যায়ে নেমে আসবে।তবে, দেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র বিবিয়ানা এই সংকটের মূহুর্তে শোনাচ্ছে আশার বাণী। এখনো অন্যান্য গ্যাসক্ষেত্রগুলোর মতো ক্রমাগত উৎপাদন হ্রাস দেখা দেয়নি সেখানে। দেশের ৪৫ শতাংশ গ্যাস-ই সরবরাহ করা হয় এখান থেকে। দেশে বর্তমানে দু'টি বেসরকারী মালিকানাধীন এলএনজি টার্মিনাল রয়েছে। যার একটি বিদেশি মালিকানাধীন এবং অপরটি দেশীয়। এই টারমিনাল দু'টি থেকে দৈনিক ১০০ কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করা হয়। মাতারবাড়িতে নির্মানাধীন এলএনজি টার্মিনালের নির্মাণ কাজ শেষ হলে উতপাদন বাড়বে আরও ১০০ কোটি ঘনফুট। তবে, এলএনজি খাতে বিনিয়োগকারীদের অতিরিক্ত আগ্রহ এসব প্রকল্পে বাধা হয়ে দাড়াচ্ছে। বিনিয়োগকারীদের মধ্যে পরস্পর দন্দ্বের কারণে দীর্ঘ হচ্ছে নির্মাণ কাল। সবমিলিয়ে দেশে পর্যাপ্ত গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছেনা।যার কারণে ২০১৮-১৯ অর্থবছর থেকে স্পট মার্কেটের এলএনজি আমদানী করছে বাংলাদেশ। তবে, এভাবে স্পট থেকে এলএনজি কেনায় ব্যয় এর চাপ বেড়েছে সরকারের ওপর। সম্পূর্ণরূপে স্পট মার্কেট থেকে এলএনজি না কিনে ৯০ শতাংশ এলএনজি বিভিন্ন দেশের কাছ থেকে দীর্ঘ মেয়াদী চুক্তিতে কেনা উচিত ছিল। টেকসই গ্যাস সরবরাহ না থাকার কারণে শিল্প প্রতিষ্ঠানের দিক থেকে পিছিয়ে রয়েছে খুলনা, বরিশালের মতো বিভাগ গুলো। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসারে এসব অঞ্চলে ইকোনমিক জোন গড়ে তোলা হচ্ছে। তবে এসব ইকোনমিক জোনে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরী। যার জন্য প্রয়োজন নতুন গ্যাস ক্ষেত্রের অনুসন্ধান।ভারত গ্যাস মজুদের অনুসন্ধানে সমুদ্রে ব্যাপক হারে অনুসন্ধান করছে। অথচ, বাংলাদেশ তার জলসীমায় অফশোর অয়েল রিগের জন্য এখনো তেমন ভাবে অনুসন্ধান করেনি। বাংলাদেশেরও উচিত অতি দ্রুত ভারতের মতো পদক্ষেপ নেয়া। পাশাপাশি দেশে বিদ্যমান গ্যাসক্ষেত্র গুলোকেও কাজে লাগাতে হবে।জ্বালানী বিশেষজ্ঞদের মতো এগুলোকে যথেষ্ট গুরুত্ব দেয়া প্রয়োজন। তা না হলে ২০৩০ সালের পর থেকে বিদ্যুৎ সংকট আরও বেশি ঘনীভূত হবে বাংলাদেশে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad