Ad

রিজিওনাল হাব তৈরি করা হচ্ছে সিলেট বিমানবন্দরে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
6b40deda-57d1-4851-8693-7036e0aaa4a0
Durbin News

এবার সরাসরি নিউইয়র্ক গামী ফ্লাইট উড়াল দেবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে। অত্যাধুনিক টার্মিনাল, রানওয়ে সম্প্রসারণ এবং কার্গো স্টেশন নির্মাণের মাধ্যমে সম্পূর্ণ চেহারা বদলে যাচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের। উত্তর পূর্বাঞ্চলে আন্তর্জাতিক যোগাযোগের রিজিওনাল হাব হিসেবে চমৎকার ভাবে সাজানো হচ্ছে বিমান বন্দরটিকে। ইউরোপ আমেরিকার পাশাপাশি ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষ এই বিমানবন্দর ব্যাবহারের সুযোগ পাবে। এতে ভারতের সেভেন সিস্টার রাজ্য গুলোতে বানিজ্যের নতুন দরজা উন্মুক্ত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।বিভিন্ন দেশের মানুষের সাথে যত যোগাযোগ বাড়বে, ততই বিভিন্ন বানিজ্যিক ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। বানিজ্যিক ক্ষেত্র বৃদ্ধি পেলে বিমানবন্দরের মাধ্যমে যাত্রী এবং পণ্য পরিবহনও আগের তুলনায় বৃদ্ধি পাবে।সম্প্রতি চালু হওয়া ঢাকা থেকে টরেন্টোর সরাসরি ফ্লাইটের বিমানে সিট সংখ্যা দুইশ সাতানব্বই টি। সেখানে পচাত্তর জন যাত্রীই ছিলো ভারতীয়। বিভিন্ন দেশের যাত্রীদের যাতে আঞ্চলিক যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যাবহার করা যায়, সেই চেষ্টাই করা হচ্ছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী। তাছাড়া বিমান বন্দরের সুযোগ উন্নতীকরনের লক্ষ্যে রানওয়ের ক্যাপাসিটি বাড়ানো হবে, যাতে বোয়িং ৭৭৭ এর মত বড় বিমান সহজে উঠা নামা করতে পারে। অত্যাধুনিক টার্মিনাল স্থাপনের ফলে এয়ারলাইনসের সংখ্যাও অনেক বাড়বে। এতে করে ফ্লাইটের ভাড়া কমে যাবে বলে মনে করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, 'আমরা চাই ফ্লাইটের ভাড়া আরও কম হোক। আমাদের টার্মিনাল হলে আরো এয়ারলাইনস আসবে। যত প্রতিযোগিতা বাড়বে, ভাড়া তত কমে আসবে।' সরকার রেল ও আকাশ পথে যোগাযোগ বৃদ্ধিতে তৎপর থাকছে। বর্তমানের প্রতিযোগিতা মূলক বিশ্বে যোগাযোগ কিংবা কানেক্টিভিটিই পারে অর্থনৈতিক ভাবে একটি দেশকে সাবলম্বী করতে। যে পথে এগোলে অন্যান্য দেশের সাথে সুসম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা বেশি, সরকার সেই পথেই এগোচ্ছে। তাই কোটি কোটি টাকার প্রকল্প পরিকল্পনা করা হচ্ছে দেশের জন্য। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের আসন্ন রিজিওনাল হাব প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে দুই হাজার একশ ষোল কোটি টাকা। এই প্রকল্পের আওতায় রয়েছে নতুন টার্মিনাল নির্মাণ, রানওয়ে সম্প্রসারণ ও কার্গো স্টেশন স্থাপন। প্রকল্পটি সম্পন্ন হলে বছরে প্রায় বিশ লাখ যাত্রী ধারণ করতে পারবে এই বিমান বন্দর।বাংলাদেশের তৃতীয় বৃহত্তম এবং আন্তর্জাতিক বিমান বন্দরের একটি হচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর। এটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয়। এই বন্দরের অধিকাংশ যাত্রীই যুক্তরাজ্যে বসবাস করা সিলেট অঞ্চলের বংশধর। বর্তমানে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যুক্তরাজ্য এবং দুবাই তে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। তাছাড়া ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে চট্টগ্রাম এর কিছু অভ্যন্তরীণ ফ্লাইটও পরিচালনা করা হয় এখান থেকে। সম্প্রতি সিলেট থেকে শিলচর এবং সিলেট টু কক্সবাজার এর ফ্লাইট পরিচালনা করা নিয়েও কথা হচ্ছে। আশা করা যায়, আসন্ন নতুন প্রকল্পটি বাস্তবায়ন হওয়ার পর ফ্লাইট পরিচালনার পাশাপাশি বহুমুখী ব্যাবহার হবে দেশের অন্যতম প্রধান এই বিমানবন্দরের।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad