Ad

দূষিত নগরীর তালিকায় পঞ্চম স্থানে ঢাকা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
98156_158
Durbin News

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আবারো শীর্ষ পাচে জায়গা করে নিয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। অপরদিকে ভারতের রাজধানী দিল্লী দখল করেছে প্রথম স্থান। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের আরেক গুরুত্বপূর্ণ শহর কলকাতা।বর্তমানে ঢাকার বায়ুতে প্রতি ঘনমিটারে পিএম-২.৫ এর বার্ষিক গড় ৭১ দশমিক ৪ মাইক্রোগ্রাম এবং এনও২ এর বার্ষিক গড় প্রতি ঘনমিটারে ২৩ দশমিক ৬ মাইক্রোগ্রাম।ভারতের রাজধানী শহরের বায়ুতে পিএম২.৫ এর গড় বার্ষিক ঘনত্ব ১১০ মাইক্রোগ্রাম। কলকাতায় যা প্রতি ঘনমিটারে ৮৪ মাইক্রোগ্রাম।বাংলাদেশ ভারত ছাড়াও শীর্ষ পাচে জায়গা করে নেয়া অন্য দুটি দেশ হলো নাইজেরিয়া এবং পেরু।যার মধ্যে নাইজেরিয়ার কানো শহরের অবস্থান তৃতীয় স্থানে।শহরটিতে বায়ুকণা পিএম২.৫-এর গড় বার্ষিক ঘনত্ব প্রতি ঘনমিটারে ৮৩.৬ মাইক্রোগ্রাম। চতুর্থ স্থানে থাকা পেরুর রাজধানী "লিমার" বায়ুকণায় পিএম২.৫-এর গড় বার্ষিক ঘনত্ব প্রতি ঘনমিটারে ৭৩.২। পিএম-২.৫ এর বার্ষিক গড় ঘনত্ব ৭১ দশমিক ৪ মাইক্রোগ্রাম নিয়ে ঢাকা আছে পঞ্চম স্থানে।অথচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বায়ুমান নির্দেশক গাইডলাইন অনুযায়ী এটির গড় বার্ষিক ঘনত্ব প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়। তবে এরচেয়েও কম ঘনত্ব উল্লেখযোগ্য স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে।পিএম-২.৫ হল বাতাসে থাকা একধরনের বিপজ্জনক বস্তুকনা, যা সবধরনের কঠিন এবং তরল পদার্থের সমন্বয়ে তৈরি হয়।এছাড়া এনও২ প্রধানত পুরোনো যানবাহন, বিদ্যুৎ কেন্দ্র, শিল্প স্থাপনা, আবাসিক এলাকায় রান্না, তাপদাহ এবং জ্বালানি পোড়ানোর কারণে তৈরি হয়।বায়ু দূষণকারী প্রধান এই দুই উপাদান বিভিন্নভাবে শহরগুলোতে দূষণ সৃষ্টি করেছে। ফলে মানুষ নানারকম রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি কমে আসছে গড় আয়ু।সম্প্রতি বিশ্বের সাত হাজারের বেশি শহরের বায়ুদূষণ এবং মানুষের স্বাস্থ্যের ওপর এর প্রভাব বিশ্লেষণ করেছে যুক্তরাষ্ট্রের দুটি সংস্থা।শহরগুলোর ২০১০ থেকে ২০১৯ সালের বায়ু মানের তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে প্রতিবেদন প্রকাশ করেছে হেলথ ইফেক্টস ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন।সেখানে বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম কিছু শহর এবং নগরাঞ্চলে সবচেয়ে দূষিত বায়ুর উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে নিম্ন এবং মধ্যম আয়ের দেশের সংখ্যাই বেশি।অন্যদিকে, উচ্চ আয়ের দেশগুলোর পাশাপাশি নিম্ন এবং মধ্যম-আয়ের দেশের শহরেও এনও২’র উপস্থিতি বেশি পরিমানে রয়েছে।২০১৯ সালে বিশ্বের ৭ হাজারের বেশি শহরের মধ্যে মোট ৮৬ শতাংশ শহরের প্রতি ঘনমিটারে পিএম-২.৫ এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া সীমার চেয়ে কয়েক গুন বেশি ছিল। যা বিশ্বের ২৬০ কোটি মানুষকে প্রভাবিত করেছে।স্বাস্থ্য সংস্থার মতে, শুধু বায়ুদূষণের কারণে প্রত্যেক বছর বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষের প্রাণহানি ঘটে।একটি বৈশ্বিক প্রতিবেদনে বলা হয়েছে, বায়ু দূষণের কারণে ২০১৯ সালে ঢাকায় ২২ হাজার মানুষের মৃত্যু ঘটেছে।রাজধানীর বায়ুদূষণের অন্যতম প্রধান কারন চলমান উন্নয়ন কাজ। খোলা অবস্থায় নির্মান সামগ্রী ফেলে রাখা এবং ভারী যানবাহন চলাচলের কারনে ধুলোর পরিমান প্রতিনিয়ত বেড়েই চলেছে।এই দূষনের ৬০ শতাংশই হয় রাতের বেলা। বাকি ৪০ ভাগ দূষন ঘটে দিনে। এর কারন রাতের বেলা দেশের বিভিন্ন অঞ্চল থেকে পন্যবাহী ট্রাক ঢাকায় প্রবেশ করে। অন্যদিকে উচ্চগতিতে চলা আন্তঃনগর বাস গুলো এ সময় শহর ছেড়ে যায়।দিনের বেলা কম গতিতে বাস চলাচলের কারণে ধুলাগুলো কম উড়ে। রাতে দ্রুত গতিতে চলাচলের কারণে সেই পরিমান অনেকাংশে বেড়ে যায়।আবার রাত ১১ টার পর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তা ঝাড়ু দেয়। বিভিন্ন স্থানে আবর্জনা পোড়ানো হয়। এসব কারণে প্রচুর দূষণ হয়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad