Ad

চট্টগ্রাম বন্দরে যুক্ত হলো ৩০০ কোটির ৪ ক্রেন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
d
Durbin News

চট্টগ্রাম বন্দরে যুক্ত হলো আরো চারটি অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেন। মোট তিনশো কোটি টাকা মূল্যে এগুলো চীন থেকে আমদানি করা হয়েছে।নতুন চারটিসহ এ নিয়ে মোট আঠারোটি গ্যান্ট্রি ক্রেন যুক্ত হয়েছে বন্দরের বহরে। ফলে আগে যেখানে কন্টেইনারবাহী একটি জাহাজ খালি করতে চার দিন সময় লাগতো, সেটা এখন কমে এক দিনে নেমে এসেছে।ক্রেন গুলো গত মাসেই দুটি বিশেষ জাহাজে করে চীন থেকে নিয়ে আসা হয়েছিলো। পরে সেগুলো বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালে স্থাপন করা হয়েছে।গত কয়েকদিন ধরেই স্থাপন করা গ্যান্ট্রি ক্রেন গুলো দিয়ে পরিক্ষামূলক ভাবে কন্টেইনার উঠানো নামানো হয়েছে।পরে গত রবিবার সকালে আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়েছে সেগুলোর কার্যক্রম। সেদিন অনুষ্ঠানে যোগ দিতে সকালে ঢাকা থেক চট্টগ্রাম আসেন নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরি।অনুষ্ঠানে প্রতিমন্ত্রী চট্টগ্রাম বন্দর ও নির্মানাধীন মাতারবাড়ি সমুদ্র বন্দর নিয়ে কথা বলেন। তিনি জানান, চট্টগ্রাম বন্দর রিজিওনাল বন্দর হবে।অন্যদিকে মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে সেটি প্রতিবেশি দেশ গুলোর জন্য উন্মুক্ত থাকবে বলে জানান তিনি।ইতোমধ্যে ভারতসহ কয়েকটি দেশকে চট্টগ্রাম বন্দরে ট্রান্সশিপমেন্টের সুযোগ দেয়া নিয়ে আলোচনা চলার কথাও জানান প্রতিমন্ত্রী।চট্টগ্রাম বন্দরের গতিশীলতা বৃদ্ধি করতে গত বছরই প্রায় এক হাজার কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি কেনার কাজ শুরু হয়।চলতি বছরে বন্দরের বহরে এক হাজার কোটি টাকার মোট একশো চারটি কনটেইনার হ্যান্ডেলিং ও কার্গো হ্যান্ডেলিং ইকুইপমেন্ট যুক্ত হওয়ার কথা রয়েছে।যার অংশ হিসেবে আনা হয়েছে চীনের বিখ্যাত সাংহাই জেনহু হেভি ইন্ডাস্ট্রিজের তৈরি এই চারটি গ্যান্ট্রি ক্রেন।বিগত এক দশ আগেও চট্টগ্রাম বন্দর ছিল গিয়ার ভেসেল ভিত্তিক বন্দর। পৃথিবীর সব বন্দরই যখন গ্যান্ট্রি ক্রেন ব্যবহার করে পন্য খালাস করতো, তখন জাহাজের ক্রেন দিয়েই কন্টেইনার ওঠা নামা করা হতো এখানে।তবে দিন দিন নতুন নতুন যন্তপাতির সংযোজনের ফলে অবস্থার পরিবর্ত হয়ে এখন ফুল অটোমেটেড বন্দররে পরিণত হয়েছে চট্টগ্রাম বন্দর। নতুন নতুন যন্ত্রপাতি বৃদ্ধি করেছে বন্দরের গতি।চট্টগ্রাম বন্দরের তিনটি টার্মিনালের ভিতর, নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ও চট্টগ্রাম কন্টেইনার টার্মিনালের পরিচালনার কাজ করছে সাইফ পাওয়ারটেক।প্রতিষ্ঠানটির সিওই ক্যাপ্টেন তানভীর হোসেন জানান, গ্যান্ট্রি ক্রেন আসার পর আশি থেকে নব্বই শতাংশ জাহাজ আটচল্লিশ ঘণ্টার মধ্যে শিপমেন্ট সম্পন্ন হচ্ছে। যেটা অনেক বেশি কিছু টার্ন ওভারের জন্য।আগে পন্য ওঠানামা করার জন্য জাহাজকে অপেক্ষা করতে হতো দিনের পর দিন। বেশি সময় ব্যয় হওয়ায় ডেমারেজ দিতে হতো শিপিং এজেন্টদের।একটি জাহাজ বন্দরে নির্ধারিত সময়ের একদিন বেশি সময় থাকলে জাহাজের ভাড়া বাবত দশ থেকে পনেরো হাজার ডলার ডেমারেজ দিতে হতো তাদের।যার ফলে প্রভাবিত হতো আমদানি পন্যের মূল্য। তবে বর্তমানে জাহাজ গুলোকে পন্য ওঠানামা করার জন্য আর অপেক্ষা করতে হয় না।নতুন যন্ত্রপাতির সংযোজনের ফলে বন্দরের গতি বাড়ার পাশাপাশি বেড়েছে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতাও।বর্তমানে বছরে চট্টগ্রাম বন্দর প্রায় বত্রিশ লাখ কন্টেইনার হ্যান্ডেলিং করে। যার ফলে বিশ্বের ব্যস্ততম একশোটি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর চৌষট্টিতম স্থানে অবস্থান করছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad