Ad

নেপাল থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ আনছে বাংলাদেশ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করতে চলেছে বাংলাদেশ। প্রাথমিকভাবে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে সরকার।নেপালের ৯০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আপার কার্নালি জল বিদ্যুৎ কেন্দ্র থেকে এই জ্বালানি কেনা হবে। ভারতের জিএমআর গ্রুপ এর নির্মাতা। এখান থেকে মোট ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে সরকার। এই মাসেই চুক্তির বিষয় চূড়ান্ত ও বাস্তবায়ন করা হবে।ক্রয় করা জ্বালানি প্রথমে নেপাল থেকে ভারতে আসবে। এরপর ভারত থেকে কুষ্টিয়ার ভেড়ামারা সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসা হবে। প্রাথমিক পর্যায়ে ৫০ মেগাওয়াট জ্বালানি আমদানি করা হবে। এই কাজে সহযোগিতা করার জন্য ভারতকে অনুরোধ করবে বাংলাদেশ ও নেপাল।সম্প্রতি বাংলাদেশ-নেপাল জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ ও জয়েন্ট স্টিয়ারিং কমিটির চতুর্থ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ঐ বৈঠকে অংশ নিতে বাংলাদেশের পক্ষে নেপালে গিয়েছিলেন বিদ্যুৎ সচিব হাবিবুর রহমানের নেতেৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল।এছাড়া বৈঠকে নেপালের পক্ষে ছিলেন দেশটির জ্বালানি, পানিসম্পদ ও সেচ বিষয়ক সচিব সুশিল চন্দ্র তেওয়ারি। বৈঠক শেষে জানা গিয়েছে বর্তমানে যে লাইন আছে সেটি দিয়েই বিদ্যুৎ আনা সম্ভব। প্রথমে নেপাল ভারতকে সরবরাহ করবে।তারপর ভেড়ামারা এইচভিডিসি ট্রান্সমিশন লাইন দিয়ে ভারত বাংলাদেশে পাঠাবে। বাংলাদেশ নেপাল সরাসরি সীমান্ত নেই। তাই ভারতের মধ্য দিয়েই আপাতত বিদ্যুৎ আমদানি করতে হবে।এছাড়াও ঐ বৈঠকে ৬৮৩ মেগাওয়াটের সানকোশি-৩ প্রকল্পের পরিবেশগত প্রভাব সংক্রান্ত প্রতিবেদন বাংলাদেশকে হস্তান্তরের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।ভেড়ামারা-বহরমপুর আন্তঃসীমান্ত বিদ্যুৎ ট্রান্সমিশন লাইন উদ্বোধন করা হয় ২০১৩ সালে। বাংলাদেশ ভারত দুই দেশ মিলে এটি উদ্বোধন করে।বর্তমানে এই লাইন দিয়ে ১০০০ মেগাওয়াট জ্বালানি আমদানি করে বাংলাদেশ৷ এই লাইনটি এবার নেপাল থেকে বিদ্যুৎ আনতে কাজে লাগানো হবে।এই বিষয়ে জিএমআর কোম্পানির সাথে ২০১৯ সালে চুক্তি করে পিডিবি। জিএমআর নেপালের পক্ষ হয়ে চুক্তি করে, যা এখন চূড়ান্ত করে আমদানি কার্যক্রম শুরু হবে করা হবে।নেপাল থেকে সরাসরি না কিনে ভারতীয় কোম্পানির সাথে চুক্তি নিয়ে প্রশ্ন উঠেছিলো। এ বিষয়ে বিভিন্ন মহলে বেশ সমালোচনা হয়েছে।মূলত ভারত বিদ্যুৎ আমদানি বিষয়ে কিছু নিয়ম তৈরি করে রেখেছে। এই বিদ্যুৎ আমদানির ব্যবসা দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। এছাড়া নেপালের সাথে বাংলাদেশের সরাসরি সীমান্ত নেই। এর কারনে তাদের কাছ থেকে সরাসরি আমদানি করতে পারবে না সরকার।কিন্তু এভাবে বিদ্যুৎ কেনা হলে তার দাম বেশি হবে কিনা তা নিয়েও আশংকা প্রকাশ করেছেন অনেকে। এই আশংকাকে গুরুতর মনে করছে না কর্তৃপক্ষ। তারা বলেছেন নেপাল থেকে কেনা বিদ্যুৎ এর দাম কম হবে।নেপালে জলবিদ্যুৎতের সম্ভবনা প্রবল। তাছাড়া দেশটির জনসংখ্যা কম। তাই নিজেদের চাহিদা মিটিয়ে গ্রীষ্ম বর্ষা মৌসুমে রপ্তানি করতে পারে তারা।আমদানির পাশাপাশি শীতকালে নেপালে বিদ্যুৎ রপ্তানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এই সময় দেশীয় চাহিদা কমে যায়। তাই চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত অংশ বিদেশে রপ্তানি করা সম্ভব। এর আগে শুধু মাত্র ভারত থেকে বিদ্যুৎ আমদানি করতো বাংলাদেশ। এবার আরো একটি প্রতিবেশি দেশ সেই তালিকায় যুক্ত হতে চলেছে।এদিকে সম্প্রতি নেপাল-বাংলাদেশের মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সঞ্চালনের জন্য তিন দেশের ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তির বিষয়ে চেষ্টা করতে সম্মত হয়েছে উভয় পক্ষ।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad