
দূরবীন ডেস্ক
.webp&w=3840&q=75)

জনস্বাস্থ্য সুরক্ষায় কঠোর পদক্ষেপ হিসেবে দেশে ই-সিগারেট ও উত্তপ্ত তামাকজাত পণ্যের ব্যবহার, উৎপাদন ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ লক্ষ্যে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বুধবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে প্রকাশিত তথ্যবিবরণীতে জানানো হয়, নতুন অধ্যাদেশ অনুযায়ী তামাকজাত দ্রব্যের প্যাকেটে বর্তমানে থাকা ৫০ শতাংশ সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার পরিবর্তে এখন থেকে কমপক্ষে ৭৫ শতাংশ জায়গা জুড়ে সতর্কবার্তা প্রদর্শন বাধ্যতামূলক করা হবে।
খসড়া অধ্যাদেশে তামাকজাত দ্রব্যের সংজ্ঞা আরও বিস্তৃত করা হয়েছে। এতে নতুন করে ‘নিকোটিন পাউচ’ অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ইন্টারনেটসহ সব ধরনের প্রচারমাধ্যমে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে এবং খুচরা বিক্রয়কেন্দ্রে তামাকজাত দ্রব্য প্রদর্শনের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তথ্যবিবরণীতে আরও উল্লেখ করা হয়, দেশে প্রতিবছর তামাকজনিত রোগে আক্রান্ত হয়ে এক লাখ ৩০ হাজারের বেশি মানুষ মারা যান। এই বিপুল প্রাণহানি ও অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে ২০০৫ সালের বিদ্যমান আইনকে আরও শক্তিশালী ও সময়োপযোগী করার প্রয়োজন দেখা দেয়। বিশেষ করে তরুণদের মধ্যে ই-সিগারেট ও ভেপিংয়ের ব্যবহার উদ্বেগজনক হারে বাড়ায় সংশোধনীটি জরুরি হয়ে ওঠে।
নতুন অধ্যাদেশে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনের সংজ্ঞাও বিস্তৃত করা হয়েছে। এসব স্থানে সব ধরনের তামাকজাত দ্রব্য ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আগে নির্দিষ্ট কিছু স্থানে ধূমপানের জন্য নির্ধারিত এলাকা রাখার সুযোগ থাকলেও এখন থেকে তা সরকারের কঠোর নির্দেশনার শর্তাধীন হবে।
তামাক কোম্পানিগুলোর প্রচার কার্যক্রম বন্ধে বিক্রয়কেন্দ্রে প্যাকেট সাজিয়ে রাখা বা প্রদর্শনের সুযোগও বন্ধ করা হয়েছে। তামাকবিরোধী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এসব পরিবর্তনের দাবি জানিয়ে আসলেও রাজস্ব ক্ষতির আশঙ্কায় তামাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এর বিরোধিতা করে আসছিল।
অর্থনৈতিক তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের সংগৃহীত মোট রাজস্বের একটি বড় অংশ এসেছে তামাক খাত থেকে। তবে বিপুল রাজস্বের বিষয়টি বিবেচনায় থাকলেও সরকার জনস্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই কঠোর আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে।
বর্তমানে খসড়া অধ্যাদেশটি চূড়ান্ত অনুমোদনের জন্য লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে ভেটিংয়ের প্রক্রিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন কার্যকর হলে দে
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।