
নিজস্ব প্রতিবেদক


মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানকে কেন্দ্র করে সংঘাত ছড়িয়ে পড়ায় উপসাগরীয় অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। এর সরাসরি প্রভাব পড়েছে সেখানে কর্মরত প্রায় ৪৫ লাখ বাংলাদেশি শ্রমিকের ওপর। এখন পর্যন্ত দুই বাংলাদেশি কর্মীর প্রাণহানির খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও সাতজন।
সৌদি আরবসংযুক্ত আরব আমিরাতকাতারকুয়েতবাহরাইনওমান—এ বর্তমানে প্রায় ৪৫ লাখ বাংলাদেশি কর্মরত।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, এসব দেশের মধ্যে সৌদি আরবে প্রায় ২০ লাখ, সংযুক্ত আরব আমিরাতে ১০ লাখ, ওমানে ৭ লাখ, কাতারে ৪ লাখ ৫০ হাজার, বাহরাইনে ১ লাখ ৫০ হাজার এবং কুয়েতে ১ লাখ ৪০ হাজার বাংলাদেশি কাজ করছেন।
চলমান সংঘাতের জেরে কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে। ফলে নতুন কর্মী পাঠানো কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। ছুটি কাটাতে দেশে এসে অনেক কর্মী এখন ফেরত যেতে পারছেন না। আবার কারও কারও এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে থাকায় উদ্বেগ বাড়ছে।
কাতারসরকার এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ভিসার মেয়াদ বৃদ্ধি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে এবং এর জন্য কোনো ফি দিতে হবে না বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংক–এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে মোট প্রবাসী আয় এসেছে প্রায় ৭৫৯ কোটি টাকা। এর মধ্যে জিসিসিভুক্ত ছয় দেশ থেকে এসেছে প্রায় ৩৪৪ কোটি টাকা, যা মোট প্রবাসী আয়ের ৪৫ দশমিক ৪০ শতাংশ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সংঘাত দীর্ঘায়িত হলে নতুন কর্মসংস্থান কমে যেতে পারে এবং প্রবাসী আয়ের প্রবাহেও ধীরগতি দেখা দিতে পারে। এতে সামগ্রিক অর্থনীতিতে চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশ মিশনগুলো সক্রিয় রয়েছে। ভিসা জটিলতা ও ফ্লাইট পুনর্বিন্যাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে।
বিশ্লেষকদের মতে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে শ্রমবাজার, বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসী আয়ের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।