
নিজস্ব প্রতিবেদক

ঈদ উপলক্ষে পরিবারের জন্য নতুন ফ্রিজ কিনে বিপাকে পড়ার অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফান। তাঁর দাবি, দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক লিমিটেডের মাধ্যমে কেনা ওয়ার্লপুল ব্র্যান্ডের একটি নতুন রেফ্রিজারেটরে ত্রুটি ধরা পড়ার পরও দ্রুত সমাধান বা পণ্য পরিবর্তনের বিষয়ে সন্তোষজনক সাড়া পাননি তিনি।
রবিন রাফানের ভাষ্য অনুযায়ী, আসন্ন ঈদকে সামনে রেখে তিনি যুক্তরাষ্ট্র থেকে অনলাইনের মাধ্যমে তাঁর বোনের জন্য একটি নতুন রেফ্রিজারেটর অর্ডার করেন। তবে পণ্যটি ব্যবহারের সময় দেখা যায়, ফ্রিজের মূল কুলিং অংশটি কার্যকর নয়।
তিনি জানান, বিষয়টি জানানো হলে ওয়ার্লপুলের পক্ষ থেকে পরপর দুই দিন দুইজন টেকনিশিয়ান এসে পণ্যটি পরীক্ষা করেন। তাদের পর্যবেক্ষণে মোটরে ত্রুটির বিষয়টি উঠে আসে বলে দাবি করেন তিনি।
রবিন রাফান বলেন, নতুন কেনা কোনো পণ্য মেরামত করে ব্যবহার করতে তিনি আগ্রহী নন। তাঁর প্রত্যাশা ছিল, ত্রুটিযুক্ত পণ্যটি দ্রুত পরিবর্তন করে দেওয়া হবে। তিনি আরও অভিযোগ করেন, ফ্রিজ অকার্যকর থাকায় পরিবারের কিছু খাদ্যসামগ্রী নষ্ট হয়েছে।
তার দাবি, পরবর্তীতে পণ্য পরিবর্তনের অনুরোধ জানানো হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে আর কোনো কার্যকর যোগাযোগ করা হয়নি। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে রবিন রাফান বলেন, গ্রাহকসেবার ক্ষেত্রে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেছিলেন তিনি।
এদিকে স্টার টেকের বিরুদ্ধে অতীতেও বিক্রয়োত্তর সেবা, ওয়ারেন্টি কার্যক্রম এবং পণ্য পরিবর্তনসংক্রান্ত বিভিন্ন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে আলোচনায় এসেছে। তবে এসব অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক বক্তব্য এই প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি।
ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা বলছেন, কোনো পণ্যে উৎপাদনজনিত বা প্রযুক্তিগত ত্রুটি থাকলে প্রচলিত ওয়ারেন্টি নীতিমালা এবং ভোক্তা-অধিকার আইন অনুযায়ী গ্রাহক প্রয়োজনীয় প্রতিকার পাওয়ার অধিকার রাখেন। এ ধরনের পরিস্থিতিতে দ্রুত ও স্বচ্ছ সমাধান গ্রাহকের আস্থা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অভিযোগের বিষয়ে স্টার টেক লিমিটেড ও ওয়ার্লপুল বাংলাদেশের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে সংযোজন করা হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।