বাংলাদেশ


স্বপ্ন’র বিজ্ঞাপনের আড়ালে কমিশন বাণিজ্যের অভিযোগ, কোটি টাকা আত্মসাতের দাবি


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১১ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন, বুধবার

স্বপ্ন’র বিজ্ঞাপনের আড়ালে কমিশন বাণিজ্যের অভিযোগ, কোটি টাকা আত্মসাতের দাবি

ছবি: সংগৃহীত


দেশের অন্যতম রিটেইল চেইন শপ স্বপ্ন (Shwapno)–এর ভেতরে বিজ্ঞাপনের আড়ালে বড় ধরনের আর্থিক অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে। বিভিন্ন গণমাধ্যম ও বিজ্ঞাপনী সংস্থাকে কাজ দেওয়ার নামে প্রতিষ্ঠানটির কিছু অসাধু কর্মকর্তা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।

 

অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানের পাবলিক রিলেশন (পিআর) ম্যানেজার কামরুজ্জামান মিলু–র মাধ্যমে দীর্ঘদিন ধরে একটি কমিশননির্ভর চক্র পরিচালিত হয়ে আসছিল। এতে প্রতিষ্ঠানের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাও সুবিধাভোগী ছিলেন বলে অভিযোগ রয়েছে।

 

অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন গণমাধ্যমে স্বপ্ন’র বিজ্ঞাপন প্রচারের বিনিময়ে বড় অঙ্কের কমিশন দাবি করা হতো। অভিযোগ রয়েছে, বিজ্ঞাপনের মোট বিলের ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত অগ্রিম কমিশন নেওয়া হতো। অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান বিল ছাড় করাতে বাধ্য হয়ে এই অনৈতিক কমিশন দিতে রাজি হতো।

 

ভুক্তভোগীদের দাবি, এ ধরনের অর্থ লেনদেনের বিষয়টি অনেক সময় অফিসের ভেতরেই খোলামেলাভাবে আলোচনা করা হতো। কেউ এই অগ্রিম টাকার কারণ জানতে চাইলে মিলু জানাতেন, তিনি একা এই অর্থ নেন না; বরং প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদেরও এর অংশ দিতে হয়।

 

মিলুর বক্তব্য অনুযায়ী, বিল অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর প্রয়োজন হয় এবং কমিশনের একটি বড় অংশ তাদের কাছেও পৌঁছে দিতে হয়। তার ভাষায়, “বিল পাস হতে নাসির স্যারের সিগনেচার লাগে। টাকার একটি বড় অংশ তাকেও দিতে হয়। এটা আমি একা নেই না, প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের এই কমিশনের টাকা বুঝিয়ে দিতে হয়।”

 

স্বপ্ন’র মতো একটি জনপ্রিয় ব্র্যান্ডের নাম ব্যবহার করে পিআর বিভাগের এমন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন গণমাধ্যম সংশ্লিষ্টরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, কাজ শেষ হওয়ার পরও সময়মতো বিল পাওয়া যায় না। বরং বিল ছাড় করাতে বড় অঙ্কের কমিশন দিতে বাধ্য করা হয়, যা কার্যত চাঁদাবাজির শামিল।

 

ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্বপ্ন’র অভ্যন্তরীণ সুশাসন ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। সচেতন মহলের মতে, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন। অন্যথায় করপোরেট খাতে এমন ‘কমিশন সংস্কৃতি’ আরও বিস্তার লাভ করতে পারে।


সম্পর্কিত

বাংলাদেশস্বপ্ন সুপারশপস্বপ্ন

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফেসবুকে ‘ডাকাতের তালিকা’ প্রকাশ ঘিরে সংঘর্ষ, আহত ৩

ভোলা জেলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চল কাজীর চরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ডাকাতের তালিকা’ প্রকাশকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন।

সুনামগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান: পাঁচ প্রতিষ্ঠানের ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জ পৌর শহর ও সদর উপজেলার রাধানগর পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

তারাবিহ নামাজে বের হয়েছিল মাদ্রাসাছাত্র, বাঁশঝাড়ে মিলল রক্তাক্ত লাশ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

জ্বালানি সরবরাহে স্বস্তি: চট্টগ্রাম বন্দরে ভিড়ছে একের পর এক ডিজেলবাহী জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তার মধ্যেই স্বস্তির খবর দিয়েছে জ্বালানি খাত। অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয় ডিজেলবাহী জাহাজ দেশে পৌঁছেছে, যা দেশের জ্বালানি মজুত পরিস্থিতিতে কিছুটা স্বস্তি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।