

ভোলা জেলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চল কাজীর চরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ডাকাতের তালিকা’ প্রকাশকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার চর কলাতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাজীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন কাজীর চর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোস্তাফিজের ছেলে মিজান (৩৫), একই ওয়ার্ডের হাফিজ উল্লাহর ছেলে ইউসুফ (২৯) এবং কাজীর চর ১ নম্বর ওয়ার্ডের আবদুল শহীদের ছেলে মো. তৈয়ব (২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, “এস কে এস কে মনপুরা” নামের একটি ফেসবুক আইডি থেকে প্রায় ২০ জনের একটি ‘ডাকাতের তালিকা’ প্রকাশ করা হয়। তালিকার প্রথমদিকে স্বপন নামে এক ব্যক্তির নাম উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হলে ওই ঘটনার জেরে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
আহত মিজানের অভিযোগ, তালিকা প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে স্বপন নামের এক ব্যক্তির নেতৃত্বে রুবেল, মামুন, বাচ্ছু, আল-আমিন, মিজান, মনিরসহ ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারা তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে তৈয়বের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আহত ইউসুফের দাবি, স্বপন নামে ওই ব্যক্তি ২০২১ সাল থেকে কাজীর চর এলাকায় অবস্থান করে একটি প্রভাবশালী গ্রুপ গড়ে তুলেছেন। তার অভিযোগ, ওই গ্রুপের সদস্যরা দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষকে ভয়ভীতি দেখিয়ে আতঙ্কের মধ্যে রাখছেন। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এ অবস্থায় কাজীর চর এলাকার সাধারণ মানুষ এ ধরনের সহিংসতা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে অভিযুক্ত স্বপন মাঝি অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। পরে এলাকায় এসে জানতে পারেন “এস কে” নামের একটি ফেসবুক আইডি থেকে তাদের নামে একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে দুইজন ইমামের নামও রয়েছে। তিনি দাবি করেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্পিডবোটে করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন।
মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মনজুর মোর্শেদ জানান, কাজীর চর থেকে তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এক্স-রে পরীক্ষার পর আঘাতের প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, কাজীর চর এলাকার ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।