
নিজস্ব প্রতিবেদক


সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের লক্ষ্য করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া শিক্ষাগত সনদ তৈরি করে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। অনুসন্ধানে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শিক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে অন্য ব্যক্তির নামে জাল সনদ তৈরি করা হতো, যা অনলাইনে প্রাথমিক যাচাইয়ে বৈধ বলে প্রতীয়মান হলেও আন্তর্জাতিক ভেরিফিকেশনে ধরা পড়ে জালিয়াতির প্রকৃত চিত্র।
সংযুক্ত আরব আমিরাতে বেশ কিছু চাকরির ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক করার ফলে অনেক প্রবাসী দ্রুত শিক্ষাগত সনদ সংগ্রহে আগ্রহী হয়ে পড়েন। এই সুযোগে একটি চক্র সক্রিয় হয়ে ওঠে বলে অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী।
ভুক্তভোগীদের ভাষ্যমতে, পটুয়াখালীর দুমকী উপজেলার তালতলী গ্রামের বাসিন্দা মো. নয়া মৃধ্যার ছেলে মো. রিয়াজ (৪০) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সনদ, নম্বরপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে দেওয়ার আশ্বাস দিতেন এবং অনলাইনে যাচাইয়ে তথ্য মিলবে বলে নিশ্চয়তা দিতেন। এই আশ্বাসের ভিত্তিতে ভুক্তভোগীরা এক থেকে দুই লাখ টাকা পর্যন্ত পরিশোধ করেন।
অনুসন্ধানে জানা যায়, প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডাটাবেজে কাছাকাছি নামের প্রকৃত শিক্ষার্থী খুঁজে বের করা হতো, এরপর সেই শিক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে অন্য ব্যক্তির নামে সনদ প্রস্তুত করা হতো। ফলে অনলাইনে সীমিত অনুসন্ধানে তথ্য মিললেও অ্যাপোস্টিল ও আন্তর্জাতিক ভেরিফিকেশনের সময় আবেদনকারীর নাম, পিতামাতার নাম ও জন্মতারিখ প্রকৃত শিক্ষার্থীর তথ্যের সঙ্গে অমিল ধরা পড়ে।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, জালিয়াতির বিষয় জানানোর পর অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতেন এবং কখনো কখনো অতিরিক্ত অর্থ দাবি করতেন। অতিরিক্ত অর্থ প্রদানের পরও কেউ কেউ কোনো সমাধান পাননি, যার ফলে অনেকের চাকরির সুযোগ নষ্ট হয়েছে বলে জানানো হয়েছে।
প্রতিবেদকের হাতে থাকা নথি অনুযায়ী, মো. রিয়াজের বিরুদ্ধে ইতিপূর্বে দুটি মামলার তথ্য পাওয়া গেছে, যার একটি পুলিশ কর্তৃক দায়েরকৃত। মামলাগুলোর বর্তমান বিচারিক অবস্থা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে মো. রিয়াজ প্রতারণার সম্পৃক্ততা অস্বীকার করেন, তবে মামলা সংক্রান্ত প্রশ্নে তিনি নির্লিপ্ত মন্তব্য করেন।
ভুক্তভোগীরা প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ শেষে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। শিক্ষা ও আইন বিশেষজ্ঞরা এই ঘটনাকে শিক্ষাব্যবস্থার তথ্য নিরাপত্তা ও সনদের বিশ্বাসযোগ্যতার জন্য গুরুতর হুমকি হিসেবে চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বিদেশগামী ও প্রবাসী বাংলাদেশিদের শিক্ষাগত সনদ যাচাইয়ের ক্ষেত্রে সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সরকারি দপ্তরের মাধ্যমে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।