

হাটে ঢোকার আগে টাকা, গরু নামানোর জন্য টাকা, মাটি ভরাট করতে টাকা, আবার বের হতেও লাগবে টাকা। হাসিলের নামে কুরবানির হাটে একদিনেই উঠছে শত কোটি টাকার চাঁদা। এমনই অভিযোগ সামনে এসেছে পুরো দেশের কোরবানির হাট গুলোতে। যেখানে হাটের ভেতর থেকে শুরু করে মহাসড়কের প্রতিটি মোড়ে মোড়ে যেন অর্থ আদায়ের এক অদৃশ্য নেটওয়ার্ক সক্রিয় হয়ে উঠেছে।
কোরবানির পশুর হাটে ঢুকলেই যেন শুরু হয় এক ভিন্নধর্মী যুদ্ধ। সরকার নির্ধারিত হাসিলের বাহিরে প্রকাশ্যেই আদায় করা হচ্ছে গরুপ্রতি অতিরিক্ত ৫০০ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত চাঁদা। কোথাও খুঁটির ভাড়া, কোথাও প্যান্ডেল খরচ, আবার কোথাও নাম লেখানোর অজুহাতে কেটে নেওয়া হচ্ছে টাকা। দেশের বিভিন্ন অঞ্চলের কোরবানির হাট ঘুরে দেখা গেছে, ইজারাদারদের কর্মীরা রীতিমতো সংঘবদ্ধভাবে এসব অর্থ তুলছেন। অথচ বেশিরভাগ ক্ষেত্রেই সেই অতিরিক্ত টাকার নেই কোনো রসিদ নেই কোনো হিসাব।
হাটে ঢোকার পর থেকেই শুরু হয় এ কের পর এক চাপ। টাকা না দিলে মিলছে না জায়গা, দেওয়া হচ্ছে না গরু বাঁধতেও, এমনকি দেখানো হচ্ছে নানা ঝামেলার ভয়ও।
হাটে গরু নিয়ে আসা খামারি, গৃহস্থ আর ব্যাপারীদের অভিযোগ, সরকার নির্ধারিত হাসিল থাকলেও বাস্তবে তা মানছে না কেউই। অনেক জায়গায় আবার ৫০০ টাকার সরকারি রেট দেখিয়ে আদায় করা হচ্ছে ৭০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত। কেউ প্রতিবাদ করলে বলা হচ্ছে, “বাড়তি খরচ আছে, দিতেই হবে।” সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, এই অতিরিক্ত অর্থ আদায়ের কোনো হিসাবও থাকছে না। শুধু হাটেই নয়, পশুবাহী ট্রাক রাস্তায় নামার পর শুরু হয় আরেক দফা ভোগান্তি। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ট্রাক থামিয়ে নানা অজুহাতে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে কিছু অসাধু সদস্যের বিরুদ্ধে। মামলা, কাগজপত্র কিংবা চেকপোস্টের ভয় দেখিয়ে আদায় করা হচ্ছে নগদ অর্থ।
ফলে শেষ পর্যন্ত এই অতিরিক্ত চাপ গিয়ে পড়ে সাধারণ ক্রেতার ওপর। একাধিক ব্যবসায়ী জানান, একটি ট্রাক ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে শুধু অতিরিক্ত খরচেই কয়েক হাজার থেকে পর্যন্ত গুনতে হচ্ছে লাখ লাখ টাকা। পথে পথে থামানো, চাঁদা দাবি আর অযথা হয়রানিতে আতঙ্ক নিয়ে যাত্রা করতে হচ্ছে তাদের। অনেকেই অভিযোগ করেন, টাকা না দিলে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয় গাড়ি।
প্রশ্ন উঠেছে কোরবানির পশুর হাটে এই সিন্ডিকেটের শেষ কোথায়, আর সাধারণ মানুষই বা কতদিন এমন নীরব লুটপাটের শিকার হবে?
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।