Ad

চমক নিয়ে দেশে ফিরলেন শাকিব খান

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
299206288_158956750047143_7481865773847393606_n
Durbin News

নয় মাস পর দেশে ফিরছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। এই দীর্ঘ সময় তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছিলেন।১৭ ই আগস্ট দুপুর পৌনে একটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান তিনি। তার দেশে ফেরার খবরে উচ্ছ্বসিত ছিলেন ভক্ত অনুরাগীরা । বিমানবন্দরে আগেভাগেই জড়ো হয়ে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে শাকিবের নামে স্লোগান দিতে থাকেন তারা।বিমান বন্দরে নেমেই ভক্তদের ভালোবাসায় সিক্ত হন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রিয় নায়ককে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন প্রায় ৩০০ ভক্ত।এর আগে গত মঙ্গলবার সকালে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। ফেরার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে লম্বা একটা পোস্ট শেয়ার করেন। এদিকে দেশে ফিরেই গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন শাকিব । নিজের অনুভূতি জানিয়ে বলেন, ‘সবাই যে আমাকে এত মিস করেছে সত্যিই আমি বাকরুদ্ধ! আমিও ভীষণ মিস করেছি। একটু পরপর এয়ারহোস্টেজকে জিজ্ঞেস করছিলাম- ঢাকায় নামতে আর কতক্ষণ লাগবে? দীর্ঘদিন পর দেশে এসে ভক্তদের ভালোবাসা দেখে তিনি অভিভূত। এই ভালোবাসার প্রতিদান দিতে নতুন চমক অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢালিউডের এই নায়ক।গত বছরের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতির জন্য টানা নয় মাস ধরে সেখানে অবস্থান করেছেন দেশ সেরা চিত্রনায়ক। এর আগে দেশ ছেড়ে একটানা এতদিন কোথাও থাকেননি ঢালিউডের এই সুপারস্টার । অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে শাকিবের। হাতে পেয়েছেন গ্রিন কার্ড। যুক্তরাষ্ট্রে যাবার পরই গ্রিন কার্ডের জন্য আবেদন করেছিলেন। এরপর শর্তানুযায়ী টানা নয় মাস নিউইয়র্কে বসবাস করেছেন। এমনকি গত ঈদ গুলোও তিনি সেখানে উদযাপন করেছেন। শাকিব গ্রিন কার্ড আরও আগেই পেয়েছেন। তবে প্রিন্ট আকারে যে কার্ড তার হাতে আসার কথা, সেটাও সম্প্রতি পেয়ে গেছেন। মার্কিন মুলুকে স্থায়ীভাবে বসবাস করতে আর কোনো বাধা নেই এ তারকার। নয় মাসের এই প্রবাসজীবনে শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে ৪৩তম জন্মদিনে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছেন। নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো আয়োজনে সিনেমাটির মহরত হয়। বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশন চলছে। এতে বাংলাদেশি কিং খানের বিপরীতে দেখা যাবে একজন মার্কিন অভিনেত্রীকে। এই সিনেমায় তার নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। শুটিংও হবে জো বাইডেনদের দেশে। দেশে ফিরে সরকারি অনুদানের 'মায়া'' সিনেমার কাজ শুরু করবেন শাকিব খান। এতে তার বিপরীতে অভিনয় করবেন পূজা চেরি। পাশাপাশি দেশ ও দেশের বাইরের একাধিক প্রযোজক আর পরিচালকের সঙ্গে নতুন ছবি নিয়ে আগামীর পরিকল্পনা বাস্তবায়ন করবেন। তবে দর্শকদের জন্য খুব বড় ধরনের চমক রয়েছে। দীর্ঘদিন ধরে একক রাজত্ব কায়েম করে ঢালিউড মাতিয়ে রেখেছেন তিনি। বর্তমানে শাকিব খানের ছবি মোটামুটি ব্যবসা সফল করছে। সামনে আরো বড় ধরনের চমক নিয়ে আসছেন তিনি, এমনটাই ইঙ্গিত দিয়েছেন। শাকিবের আমেরিকায় স্থায়ী হওয়া নিয়ে ইন্ডাস্ট্রিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করেছেন হয়তো কোনও হতাশা থেকে এমন সিদ্ধান্ত নিতে পারেন। তবে শাকিব গ্রিন কার্ড পেলেও সিনেমা হয়তো ছাড়বেন না এমনটাই আশা করেন ভক্ত অনুরাগীরা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad