
হেড অফ ডিজিটাল মিডিয়া


বিনোদন ডেক্সঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ চলছে শুক্রবার (১৯ এপ্রিল) সকাল থেকে। চলবে বিকেলে সাড়ে পাঁচটা পর্যন্ত।তবে এর আগে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ উঠেছে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে। ফলে নোটিশ দিয়ে ব্যাখা চেয়েছে নির্বাচন কমিশন।ডিপজলের বিরুদ্ধে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন মাহমুদ কলি-নিপুণ আক্তার পরিষদের সদস্য পদপ্রার্থী সাদিয়া মির্জা।অভিযোগের সঙ্গে দ্বিবার্ষিক এ নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরুর কাছে প্রমাণ হিসেবে পেনড্রাইভে করে একটি ভিডিও সরবরাহ করেছেন অভিযোগকারী।বিষয়টি নিয়ে মুখ খুললেন ডিপজল। সঙ্গে জানালেন জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি বলেন, জয়ের জন্যই সবাই প্রত্যাশা করেন। অভিযোগের বিষয়ে তিনি বলেন, টাকা আমরা দিছি না উনারা দিছে ফুটেজও অনেকের কাছে আছে। এসব অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত, বানানো। প্রসঙ্গত, শিল্পী সমিতির নির্বাচনি নীতিমালার দুই ও তিন নম্বরে বলা আছে, কোনো ভোটারকে ভোট দেওয়া বা প্রচারণা করার জন্য অবৈধভাবে টাকা লেনদেন করা যাবে না বা টাকা পয়সা দিয়ে ভোটের প্রতিশ্রুতি নেওয়া যাবে না।এদিকে, শুক্রবার সকাল সাড়ে ৯টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে দুটি প্যানেল থেকে ২১টি পদে মোট ৪৮ জন প্রার্থী হয়েছেন। এবার ভোটার আছেন ৫৭০ জন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌভিক সাহা দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজতে গিয়ে নতুন করে রহস্যের সৃষ্টি হয়েছে। সৌভিক নিখোঁজ হওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর তার মাসতুতো ভাইয়ের স্ত্রীও বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন। একই দিনে কাছাকাছি সময়ে দুজনের নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও পরিবার।
ভোটদানে বিরত থাকার বিষয়ে রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, “এই নির্বাচন অর্থহীন এবং প্রহসনের। কারণ, ভোটে অনিশ্চয়তা না থাকলে সেটা কোনো নির্বাচন নয়। এই ভোটের ফলাফল কী, তা সবার জানা। তাই এটা মনোনয়ন, নির্বাচন নয়।”
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা গড়ে তোলার প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।
জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।