Ad

একমাসে মুক্তি পাচ্ছে ৯টি বাংলা সিনেমা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_03T17_35_10_304Z
Durbin News

বাংলা সিনেমার পালে লেগেছে নতুন হাওয়া। যার প্রভাব দেখা যাবে সেপ্টেম্বর মাস জুড়েও। এ মাসে মুক্তির জন্য ৯টি সিনেমার আবেদন জমা পড়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতিতে।একের পর এক ছবি মুক্তির ঘোষণাকে ভীষণ ইতিবাচকভাবে দেখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। অনেকে বলছেন, বাংলা সিনেমার চাকা ঘুরতে শুরু করেছে। প্রযোজক-পরিবেশক সমিতির তালিকা অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর মুক্তি পায় রকিবুল আলম রকিবের ‘ভাইয়ারে’।৯ সেপ্টেম্বর থাকবে আবুল কালাম আজাদের ‘ও মাই লাভ’ ও শামীম আহমেদ রনীর ‘লাইভ’, ১৬ সেপ্টেম্বর মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ও সাইদুল ইসলাম রানার ‘বীরত্ব। ২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’ আর দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন। ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’ ও ডায়েল রহমানের ‘ঈশা খাঁ।মুক্তির অপেক্ষায় থাকা বেশ কয়েকটি সিনেমা নিয়ে আগ্রহী দর্শক। বিশেষ করে ২৩ সেপ্টেম্বরের দুটো সিনেমা ইতোমধ্যেই তাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে।"অপারেশন সুন্দরবন'এ আছে রিয়াজ, সিয়াম আহমেদ, তাসকিন রহমান, নুসরাত ফারিয়াসহ একঝাঁক তারকা। সিনেমাটির পরিচালক ‘ঢাকা অ্যাটাক’খ্যাত দীপংকর দীপন।সুন্দরবনে র‍্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত সিনেমা এটি। ছবিটির ট্রেলার দর্শকের প্রশংসা কুড়িয়েছে।অন্যদিকে বিউটি সার্কাসে জয়া আহসানের সঙ্গে দেখা যাবে ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ ও এবিএম সুমনকে।এছাড়া আলোচনায় আছে থ্রিলারধর্মী সিনেমা ‘লাইভ’। এতে তিন নায়কের বিপরীতে দেখা যাবে মাহিয়া মাহিকে।তবে এ মাসে আরো কিছু সিনেমার মুক্তির কথা শোনা গেলেও মুক্তি পাচ্ছে না সেগুলো। পরপর কয়েকটি সিনেমার ব্যবসায়িক সাফল্যে আবারও চাঙা হয়ে উঠেছে ঢালিউড।হলগুলোতে দর্শকের জোয়ার প্রযোজক ও পরিচালকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তাই দীর্ঘদিনের জমে থাকা সিনেমা মুক্তি দিতে উৎসাহ পাচ্ছেন তারা।অথচ মাস কয়েক আগেও চিত্র ছিলো ভিন্ন। বাংলা সিনেমা নিয়ে হতাশ ছিলেন সংশ্লিষ্টরা। এছাড়া করোনা, প্রেক্ষাগৃহের অব্যবস্থাপনাসহ নানা কারণে দীর্ঘদিন ধরে ঢাকাই সিনেমা ছিল স্থবির। এতে আটকে যায় বড় বাজেটের প্রায় দেড় ডজন সিনেমা। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দর্শক আসবেন কি না, এমন শঙ্কায় মুক্তি নিয়ে দ্বিধায় ছিলেন পরিচালকরা। তবে এ দৃশ্য বদলে যায় গত ঈদ থেকে। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘শান’ ও ‘গলুই’ দিয়ে ইঙ্গিত পাওয়া যায় দেশীয় সিনেমার ঘুরে দাঁড়ানোর। এরপর ঈদুল আজহায় বাংলা সিনেমা নিয়ে রীতিমতো উন্মাদনা তৈরি হয়। বিশেষ করে 'পরাণ' আর 'হাওয়া' মুক্তির পর। এসব ছবি দেখতে বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে ভিড় করতে থাকেন দর্শক। মুক্তির আগেই অগ্রিম টিকিট নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়, কয়েকটি মাল্টিপ্লেক্সে প্রথম দিনের টিকিট অগ্রীম বিক্রি হয়ে যায়।এমনকি বাংলা সিনেমা নিয়ে দর্শকের ব্যাপক আগ্রহের কারণে বহুল আলোচিত একটি হলিউড ছবির প্রদর্শনীও স্থগিত করা হয়। বছর শেষ হতে বাকি এখনও ৪ মাস। এ সময়কে ‘সিনেমার সময়’ বলে মনে করছেন অনেকেই। তবে এই ধারা অব্যাহত রাখতে সতর্ক থাকতে হবে। পরপর ভালো ছবি না দিলে দর্শক আবার হলবিমুখ হতে পারেন। মানসম্মত সিনেমা মুক্তি পেলে বাংলা সিনেমার নতুন এ জোয়ার চলবে বিরামহীন, এমনটাই প্রত্যাশা ভক্তদের।অন্যদিকে, চলচ্চিত্রশিল্পের উন্নয়নে আগেই হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে সরকার। সেক্ষেত্রে দর্শক ধরে রাখতে সারাদেশের বন্ধ হলগুলো সংস্কার ও উন্নত করার তাগিদ প্রযোজক ও পরিবেশকদের।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad