জেলা খবর


আন্দোলন দমনে দুই হাতে পিস্তল চালানো সেই রুবেল গ্রেপ্তার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৮ অপরাহ্ন, শনিবার

আন্দোলন দমনে দুই হাতে পিস্তল চালানো সেই রুবেল গ্রেপ্তার
রাজশাহীর বোয়ালিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের সময় দুই হাতে পিস্তল চালিয়ে গুলি করা যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি কুমিল্লার দাউদকান্দি থেকে শুক্রবার রাত পৌনে ১টায় গ্রেপ্তার হন।
গত ৫ আগস্ট রাজশাহীর আলুপট্টি মোড়ে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ঐ হামলায় ৮ জন ছাত্র নিহত হন। ঘটনার পর থেকে রুবেল পলাতক ছিলেন।
রুবেল রাজশাহী মহানগর যুবলীগের নেতা এবং ৫নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে প্রার্থী ছিলেন।

জনপ্রিয়


জেলা খবর থেকে আরও পড়ুন

এসপির নির্দেশে মাঝপথে থামানো হলো ট্রেন, টয়লেট থেকে মিললো ১০ কেজি গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী আন্তঃনগর ট্রেনে অভিযান চালিয়ে টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা।

আওয়ামী রাজনীতির ক্ষমতাবান আর্ট বাবলু, রাজারহাটের রাজা’

আওয়ামী রাজনীতির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত আর্ট বাবলু বর্তমানে রাজারহাট এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

নিজ ঘরে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার

শরীয়তপুরের সদর উপজেলায় নিজ বসতঘরে অগ্নিকাণ্ডে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (আজ) ভোরে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ঢালীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।