রাজনীতি
হবিগঞ্জে এনসিপির সমাবেশ শেষে হামলার অভিযোগ, সারজিস আলমসহ আহত ১০

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই জাগরণ’ কর্মসূচি শেষে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে শহরের সাইফুর রহমান টাউন হল প্রাঙ্গণে এনসিপির সমাবেশ শেষে এ ঘটনা ঘটে। এর আগে দুপুরে আজমিরীগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই জাগরণ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিকেলে টাউন হল প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। বক্তব্যে তারা বিএনপি এবং স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রীদের বিভিন্ন বিষয়ে সমালোচনা করেন।
সমাবেশ শেষে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন সারজিস আলম। তার দাবি, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে। হামলায় সারজিস আলমসহ অন্তত ১০ জন আহত হন বলে জানিয়েছে এনসিপি।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সারজিস আলম এবং স্থানীয় এনসিপির নেতা-কর্মীরা নিরাপত্তার জন্য শহরের একটি সোনালী ব্যাংক শাখায় আশ্রয় নেন। দলীয় সূত্রে জানা গেছে, হামলার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী নিরাপদে ঢাকা অভিমুখে রওনা হন।
পরে পুলিশি নিরাপত্তায় সারজিস আলমকে হবিগঞ্জ সার্কিট হাউসে নেওয়া হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেখানে অবস্থান করছিলেন।
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল, যুবদল কিংবা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানানো হয়নি।
জনপ্রিয়
রাজনীতি থেকে আরও পড়ুন
রাষ্ট্রপতি নির্বাচন সামনে, কাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনার।

তারেক রহমানকে কড়া বার্তা পাটওয়ারীর, ‘নতুন বাংলাদেশে চাঁদাবাজি চলবে না’
দেশে সংস্কারের প্রত্যাশা থাকলেও বাস্তবে উল্টো কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে চাঁদাবাজির বিষয়ে কঠোর হুঁশিয়ারিও উচ্চারণ করেন তিনি।

‘নাসীরুদ্দীন পাটওয়ারী নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছেন’: রাশেদ খান
নাসীরুদ্দীন পাটওয়ারী নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে সহযোগিতা করা হবে না: নাহিদ ইসলাম
গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকার যদি গণভোটের রায় বাস্তবায়ন না করে, তাহলে বর্তমান সরকার তাদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না।








