

দেশে সংস্কারের প্রত্যাশা থাকলেও বাস্তবে উল্টো কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে চাঁদাবাজির বিষয়ে কঠোর হুঁশিয়ারিও উচ্চারণ করেন তিনি।
শনিবার (২৫ জুলাই) রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধান মহল এলাকায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত পথসভায় এসব মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, "তারেক রহমান বাংলাদেশে আসার পর চাঁদাবাজি দ্বিগুণ-তিনগুণ বেড়ে গেছে। আমরা তাকে সতর্ক করে বলতে চাই, বাংলাদেশ এখন আর আগের জায়গায় নেই। অতীতে গিয়াস উদ্দিন আল মামুনকে সঙ্গে নিয়ে যেভাবে দুর্নীতি ও চাঁদাবাজি করা হয়েছিল, শহীদ আবু সাঈদের নতুন বাংলাদেশে সেই রাজনীতি আর চলতে দেওয়া হবে না।"
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এনসিপির এই নেতা বলেন, "আমরা ভেবেছিলাম দেশ সংস্কারের পথে এগোবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, সংস্কারের পরিবর্তে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে। নির্বাচনে দুই শতাধিক আসন পেয়ে জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছিল, পরে সংসদে চপ্পুকে এনে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।"
পথসভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকেও লক্ষ্য করে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেন, গত ৫ আগস্টের পর আওয়ামী লীগের দোসররা হালুয়াঘাট সীমান্ত দিয়ে নিরাপদে ভারতে পালিয়ে গেছে। একই পথ ব্যবহার করে শরীফ ওসমান হাদীর ঘাতকরাও দেশ ছেড়েছে বলে অভিযোগ করেন তিনি।
তার ভাষ্য, "এসব ব্যক্তি কীভাবে সীমান্ত পেরিয়ে পালাল এবং এর পেছনে সৈয়দ এমরান সালেহ প্রিন্সের কোনো সংশ্লিষ্টতা ছিল কি না, তা গভীরভাবে তদন্ত করা প্রয়োজন।"
তবে নাসীরুদ্দীন পাটওয়ারীর এসব অভিযোগের বিষয়ে বিএনপি বা সৈয়দ এমরান সালেহ প্রিন্সের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, ময়মনসিংহ জেলা এনসিপির নেতা জসীম উদ্দিন, হালুয়াঘাট উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আবু রায়হান, যুগ্ম সমন্বয়কারী ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম খান, জেলা সাংগঠনিক সম্পাদক হাসনাত হৃদয়সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।