রাজনীতি


রাষ্ট্রপতি নির্বাচন সামনে, কাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৭ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন, সোমবার

আপডেট:২৭ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন, সোমবার

রাষ্ট্রপতি নির্বাচন সামনে, কাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনার।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রচলিত নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার। সেই ধারাবাহিকতায় এবারও এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

 

এর আগে গত রোববার সিইসির কার্যালয়ে নির্বাচন কমিশনার ও ইসির জ্যেষ্ঠ সচিবকে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত আইন, সাংবিধানিক বাধ্যবাধকতা এবং তফসিল ঘোষণার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠক শেষে স্পিকারের সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। সে কারণে প্রথমে সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। এরপর সেই তালিকার ভিত্তিতে ভোটার তালিকা চূড়ান্ত করে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি।

 

ইসি সূত্র জানিয়েছে, স্পিকারের সঙ্গে বৈঠকে তফসিল ঘোষণার সময়সূচি, ভোটার তালিকা প্রস্তুত এবং নির্বাচন আয়োজনের পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে।

 

উল্লেখ্য, গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।

 


সম্পর্কিত

রাজনীতি

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

তারেক রহমানকে কড়া বার্তা পাটওয়ারীর, ‘নতুন বাংলাদেশে চাঁদাবাজি চলবে না’

দেশে সংস্কারের প্রত্যাশা থাকলেও বাস্তবে উল্টো কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে চাঁদাবাজির বিষয়ে কঠোর হুঁশিয়ারিও উচ্চারণ করেন তিনি।

‘নাসীরুদ্দীন পাটওয়ারী নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছেন’: রাশেদ খান

নাসীরুদ্দীন পাটওয়ারী নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে সহযোগিতা করা হবে না: নাহিদ ইসলাম

গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকার যদি গণভোটের রায় বাস্তবায়ন না করে, তাহলে বর্তমান সরকার তাদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না।

১১ দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস, একক কর্মসূচির ঘোষণা

১১ দলীয় ঐক্যের কোনো কর্মসূচিতে আর অংশ নেবে না খেলাফত মজলিস। নির্বাচন-পরবর্তী সময়ে জোটটির কার্যকারিতা শেষ হয়েছে উল্লেখ করে দলটি এখন থেকে এককভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে বাংলাদেশ খেলাফত আন্দোলনও ১১ দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছিল।