Ad

অ্যাডভান্স নিয়েও ডেলিভারিতে টালবাহানা: প্রতারণা ও অপমানের অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

দূরবীন ডেস্ক

দূরবীন ডেস্ক

প্রকাশিত:
WhatsApp Image 2026-07-27 at 22.37.42.webp
Durbin News

Star Tech & Engineering Ltd.-এর বিরুদ্ধে অগ্রিম অর্থ নেওয়ার পরও প্রি-অর্ডার করা ম্যাকবুক সরবরাহ না করা, পরে একই পণ্যের দাম বাড়িয়ে বিক্রির চেষ্টা এবং শোরুমে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এক শিক্ষার্থী দাবি করেন, তিনি ‘ম্যাকবুক এয়ার এম৫’ মডেলের একটি ল্যাপটপ ১ লাখ ৪৪ হাজার টাকা মূল্যে প্রি-অর্ডার করেন। এ জন্য তিনি প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অগ্রিম অর্থ পরিশোধ করেন। অভিযোগ অনুযায়ী, কয়েক দিন পর স্টার টেকের পক্ষ থেকে জানানো হয়, পণ্যটি স্টকে না থাকায় নির্ধারিত সময়ে ডেলিভারি দেওয়া সম্ভব নয়।

তবে ওই শিক্ষার্থীর দাবি, অর্ডার বাতিলের কথা জানানোর পরও স্টার টেকের ওয়েবসাইট ও শোরুমে একই মডেলের পণ্য ‘ইন স্টক’ দেখানো হচ্ছিল। একই সঙ্গে পণ্যটির নতুন মূল্য নির্ধারণ করা হয় ১ লাখ ৫৫ হাজার টাকা।

ভুক্তভোগীর অভিযোগ, কম দামে নেওয়া প্রি-অর্ডার বাতিল করে বেশি দামে পণ্য বিক্রির উদ্দেশ্যেই স্টক সংকটের কথা বলা হয়েছে। সমস্যার সমাধানের জন্য শোরুমে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের কাছ থেকে পেশাদার আচরণ পাননি বলেও অভিযোগ করেছেন ওই শিক্ষার্থী। তার দাবি, একই পণ্য সম্পর্কে কর্মীদের কাছ থেকে ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া হয়।

বিভিন্ন প্রশ্নের জবাবে তাকে বলা হয়, “তোমার এখনও অনেক কিছু শেখার আছে।” তিনি আরও দাবি করেন, পুরো ঘটনার প্রায় ৪০ মিনিটের অডিও রেকর্ডিং তার কাছে রয়েছে, যা প্রয়োজন হলে প্রমাণ হিসেবে উপস্থাপন করা যাবে।

ভোক্তা অধিকার সংশ্লিষ্টদের মতে, কোনো প্রতিষ্ঠান অগ্রিম অর্থ গ্রহণ করলে চুক্তির শর্ত অনুযায়ী পণ্য সরবরাহের দায়িত্ব থাকে। মূল্য পরিবর্তন, বিভ্রান্তিকর তথ্য প্রদান বা ইচ্ছাকৃতভাবে পণ্য সরবরাহে বিলম্বের অভিযোগ প্রমাণিত হলে তা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় তদন্তযোগ্য হতে পারে।

তারা জানান, এ ধরনের ঘটনায় ভুক্তভোগী ক্রেতারা অর্ডারের কাগজপত্র, অর্থ পরিশোধের রসিদ, ওয়েবসাইটের স্ক্রিনশট এবং অন্যান্য প্রমাণসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে (DNCRP) অভিযোগ করতে পারেন। তবে স্টার টেকের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad