Ad

প্রবাসীদের স্বপ্নের বাড়ি নির্মাণে ক্রাউন সিমেন্টের ‘প্রিয় প্রবাসী’ ক্যাম্পেইন

দূরবীন ডেস্ক

দূরবীন ডেস্ক

প্রকাশিত:
WhatsApp Image 2026-07-27 at 22.03.42.webp
Durbin News

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের স্বপ্নের বাড়ি নির্মাণে পাশে দাঁড়াতে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে ক্রাউন সিমেন্ট। ‘প্রিয় প্রবাসী’ নামের এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের দেশে বাড়ি নির্মাণের স্বপ্ন পূরণে বিভিন্ন সুবিধা দেওয়ার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

ক্রাউন সিমেন্ট জানায়, দীর্ঘ ২৫ বছর ধরে রপ্তানি খাতে শীর্ষ অবস্থানে থাকা প্রতিষ্ঠানটি প্রবাসীদের ত্যাগ ও অবদানের প্রতি সম্মান জানিয়ে এই ক্যাম্পেইন আয়োজন করেছে। দূর দেশে থেকেও যারা পরিবারের জন্য নিরাপদ আবাসনের স্বপ্ন দেখেন, তাদের নির্মাণযাত্রাকে সহজ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

ক্যাম্পেইনের আওতায় প্রবাসীরা সিমেন্ট কেনার ক্ষেত্রে আকর্ষণীয় ক্যাশব্যাক সুবিধা, দেশব্যাপী বিনামূল্যে সিমেন্ট সরবরাহ, নির্মাণকাজে বিশেষজ্ঞ পরামর্শ, ঢাকার বিমানবন্দরে অভ্যর্থনা ও আপ্যায়ন এবং বিমানবন্দর থেকে বাড়ি যাতায়াতে পরিবহন সুবিধায় বিশেষ ছাড় পাবেন।

ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘প্রিয় প্রবাসী’ ক্যাম্পেইনে অংশ নিতে প্রবাসীদের গুগল প্লে স্টোর থেকে ‘Crown Cement’ অ্যাপ ডাউনলোড করে ‘প্রিয় প্রবাসী’ অপশনে গিয়ে নিবন্ধন করতে হবে। ক্যাম্পেইনের বিস্তারিত তথ্য অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। এই উদ্যোগের প্রচারের অংশ হিসেবে একটি বিজ্ঞাপনও নির্মাণ করা হয়েছে। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রাশেদ সীমান্ত।

সম্প্রতি আয়োজিত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রাউন সিমেন্ট গ্রুপের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আহসান উল্লাহ এফসিএ, ক্রাউন সিমেন্টের জিএম (ব্র্যান্ড ও মার্কেটিং) নোমান আশরাফী রহমান, এজিএম (ব্র্যান্ড) ফজলুর রহমান সুমন এবং বিজ্ঞাপনী সংস্থা অ্যাডপেরিয়েন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আশরাফুল আলম সুজন।

ক্যাম্পেইন প্রসঙ্গে অভিনেতা রাশেদ সীমান্ত বলেন, প্রবাসীরা পরিবারের পাশাপাশি দেশের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের জন্য এমন উদ্যোগের অংশ হতে পেরে তিনি আনন্দিত।

তিনি বলেন, “প্রবাসী মানেই একেকজন যোদ্ধা, যারা প্রতিনিয়ত নিজেদের পরিবার ও দেশকে ভালো রাখার জন্য সংগ্রাম করে যাচ্ছেন।” উল্লেখ্য, ‘ক্রাউন সিমেন্ট প্রিয় প্রবাসী’ ক্যাম্পেইনের কমিউনিকেশন ও স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত রয়েছে বিজ্ঞাপনী সংস্থা অ্যাডপেরিয়েন্স লিমিটেড।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad